Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: ভোটের আগে মাস্টারস্ট্রোক যোগীর, ১২ কোটি গ্রামবাসীর কাছে পানীয় জল পৌঁছে দিল উত্তরপ্রদেশ সরকার

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। কয়েকদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে ভোটের দিনক্ষণ। তার আগেই দেশজুড়ে ১৯৫টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। এরমধ্যে রয়েছে উত্তরপ্রদেশেই ৫০টি। লোকসভা ভোট হলেও রাজ্য ভিত্তিক ইস্যুগুলো সমান গুরুত্ব পায়। ফলে উন্নয়নকে হাতিয়ার করেই লোকসভার লড়াইয়ে নিজের রাজ্যে নামতে চাইছেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বড় একটি প্রকল্প সম্পন্ন হয়েছ, সোমবারের মধ্যে রাজ্যের ১২কোটি ৬২ লক্ষ গ্রামবাসীর কাছে পানীয় জল পৌঁছেছে। এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে, জল জীবন মিশনের হর ঘর নলের প্রকস্পের অধীনে আরও ২ কোটি ১০ লক্ষ গ্রামীণ পরিবারকে জলের সংযোগ দেওয়া হয়েছে।

Yogi Adityanath

যোগী সরকারের প্রচেষ্টার কারণে, বুন্দেলখণ্ড এবং বিন্ধ্যের ঐতিহ্যগতভাবে জল-অপ্রতুল অঞ্চলগুলিতেও বিশুদ্ধ জল পৌঁছেছে। এছাড়াও, প্রতিটি গ্রামীণ পরিবারের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্র রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও দিচ্ছে।
উত্তরপ্রদেশে, ১,১৬,৩৩৮ জন যুবককে প্লাম্বার হিসাবে, ১, ১৬, ৩৮৮ জন ইলেকট্রিশিয়ান হিসাবে, ১, ১৬, ৩৮৮ জনকে মোটর মেকানিক হিসাবে, ১, ১৬, ৩৮৮ জনকে ফিটার ১৭৪৫৮২ জনকে রাজমিস্ত্রী হিসাবে এবং ১, ১৬, ৩৮৮ জনকে পাম্প অপারেটর হিসাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ উপরন্তু, এ পর্যন্ত ৪, ৮০, ২০৫ টিরও বেশি মহিলাকে জল পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ডাবল-ইঞ্জিন সরকার শুধুমাত্র জল-অপ্রতুল বুন্দেলখণ্ডে ১০০ শতাংশ বিশুদ্ধ জল নিয়ে আসেনি পাশাপাশি বিন্ধ্য অঞ্চলের মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধাও দিয়েছে। বুন্দেলখণ্ডের সাতটি জেলাই ট্যাপ ওয়াটার সংযোগ স্থাপন করা হয়েছে,

২০২১ সালের নভেম্বরে, স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্প শুরু হয়েছিল এবং যুবকদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য একই প্রকল্পের অধীনে ল্যাপটপ এবং স্মার্টফোন বিতরণ করা হয়েছিল। এছাড়াও রাজ্যের শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে যোগী সরকার।

উত্তর প্রদেশে বিদ্যুৎ উৎপাদনের খতিয়ান তুলে ধরে যোগী বলেন, যেখানে ২০১৬-১৭ সালে ৫৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত সেখানে বর্তমানে ৮৬৮৮ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। চলতি বছরের শেষেই এই হার বেড়ে ১২৮০০ মেগাওয়াটে গিয়ে পৌঁছবে। এখানে প্রতিটি ঘরে ঘরে আলো পৌঁছনোর যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা পূরণ করা হয়েছে। আগামীদিনে সৌরবিদ্যুৎ উৎপাদনেও উত্তর প্রদেশ সরকার নজির তৈরি করবে বলেও এদিন জানিয়ে দেন যোগী আদিত্যনাথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+