বুলডোজারের সামনে কিছুই দাঁড়াতে পারে না...! যোগীর জয়ে অখিলেশকে বার্তা হেমার
উত্তরপ্রদেশে বিজেপির জয়জয়কার! সংখ্যাগরিষ্ঠের থেকে বেশি আসনে বড় জয় যোগী আদিত্যনাথের। বড় ধাক্কা অখিলেশ শিবিরে। এবার মহাজোট করে উত্তরপ্রদেশে পরিবর্তনের ডাক দিয়েছিলেন অখিলেশ। কিন্তু আদৌতে কাজে আসল না অখিলেশের কোনও পরিকল্পনাই
উত্তরপ্রদেশে বিজেপির জয়জয়কার! সংখ্যাগরিষ্ঠের থেকে বেশি আসনে বড় জয় যোগী আদিত্যনাথের। বড় ধাক্কা অখিলেশ শিবিরে। এবার মহাজোট করে উত্তরপ্রদেশে পরিবর্তনের ডাক দিয়েছিলেন অখিলেশ। কিন্তু আদৌতে কাজে আসল না অখিলেশের কোনও পরিকল্পনাই। এমনকি যোগীর মন্ত্রিসভা ভাঙানোর ছকও ধাক্কা খেল।

আর এই জয়ের উত্তরপ্রদেশ জুড়ে হোলি উৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। আর এই জয়ের পরেই সে রাজ্যের উন্নয়ন নিয়ে মুখ খুলেছেন হেমা মালিনী।
অভিনেত্রী হেমা মালিনী এদিন বলেন, আগে থেকেই নেতৃত্ব জানতেন উত্তরপ্রদেশে যোগীর জয় শুধুমাত্র জয়ের অপেক্ষা। প্রথমদিন থেকে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে কাজ করেছে বিজেপি সরকার। আর সেই কারনে মানুষ আমাদের উপর ভরসা করেন বলেও দাবি বিজেপি সাংসদের। সমাজবাদী পার্টিকে কটাক্ষ করতেই ছাড়েননি হেমা।
তাঁর দাবি, বুলডোজারের সামনে কিছুই দাঁড়াতে পারে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিজেপির জয় সামনে আসার পরেই বুলডোজার নিয়ে বিজেপি কর্মীদের রাস্তায় বের হতে দেখা গিয়েছে। কার্যত এই বুলডোজার হিসাবে যোগী আদিত্যনাথকেই দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত যা খবর, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব জিতলেও তাঁর সঙ্গে থাকা অনেকেই জিততে পারেননি। এমনকি যোগীর সং ছেড়ে যাওয়া অনেক বিধায়কও এবার প্রবল যোগী ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি। যদিও গোরক্ষপুর থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য এবারে উত্তরপ্রদেশ নির্বাচনে অনেককিছু বিজেপির বিরুদ্ধে ছিল। সেখানে কৃষি আন্দোলন থেকে শুরু করে, দলিত সমস্যা, আইন শৃঙ্খলা, ধর্মতত্ব থেকে শুরু করে চাকরি মহিলাদের সুরক্ষা। এমনকি বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু রীতিমত চ্যালেঞ্জের ছিল বিজেপির কাছে। কিন্তু সামনে এতকিছুর পরেও আসন কমলেও সেই রেকর্ড গড়ে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বুলডোজার বাবা নামে পরিচিত যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু এত ইস্যু থাকার পরেও কীভাবে এই জয়? বিশেষজ্ঞরা বলছেন, পুরানো এম-ওয়াই সমীকরণ, তাদেরকে ক্ষমতায় এনেছে। তবে জাতিগতভাবে ভাবে নয়। একটু অন্যভাবে। পুরনো ফরম্যাটে এম ওয়াইয়ের অর্থ মুসলিম-যাদব বা এম-ওয়াই সমর্থন, যা সপা অক্ষুণ্ণ রেখেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির এম-ওয়াইকে মহিলা ও যোজনা (মহিলা + সরকারি প্রকল্প) এর দিকে জোড় দিয়ে নির্বাচন জিতে নিয়েছে। যদিও বিপুল ভোটে জয় পাওয়ার পরেও এখনও পর্যন্ত কিছু বললেন যোগী আদিত্যনাথ। যদিও এই ফলাফল সামনে আসার পরেই উত্তরপ্রদেশে বিজেপির দফতরে গিয়েছেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলছেন বলে জানা যাচ্ছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications