UP election 2022: সমাজবাদী পার্টি ভুয়ো-পরিবারতান্ত্রিক, প্রথম ভার্চুয়াল সভাতেই অখিলেশকে নিশানা মোদীর

UP election 2022: সমাজবাদী পার্টি ভুয়ো-পরিবারতান্ত্রিক, প্রথম ভার্চুয়াল সভাতেই অখিলেশকে নিশানা মোদীর

উত্তর প্রদেশে প্রথম ভার্চুয়াল প্রচারেই অখিলেশ যাদবের বিরুদ্ধে একের পর এক তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজবাদী পার্টিকে ভুয়ো রাজনৈতিক দল বলে তীব্র নিশানা করেছেন তিনি। তাঁরা নিজেেদর স্বার্থে উত্তর প্রদেশে লুঠ চালিয়েছে, গরিবদের লুঠ করেছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এই প্রথম উত্তর প্রদেশের প্রচারে এভাবে সমাজবাদী পার্টিকে নিশানা করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

অখিলেশ যাদবকে নিশানা

অখিলেশ যাদবকে নিশানা

ভোটের দিন যত এগিয়ে আসছে তত আক্রমণাত্মক হয়ে উঠছে বিজেপি। অমিত শাহের পর এবার নরেন্দ্র মোদীও অখিলেশ যাদবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি সরাসরি নিশানা করেেছনসমাজবাদী পার্টিকে। উত্তর প্রদেশের গরিবদের লুঠ করেছে সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র নিশানা করে বলেছেন ১০০ শতাংশ পরিবার তান্ত্রিক দল সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের গরিব মানুষদের লুঠ করে নিজের পরিবারের আর মাফিয়াদের পকেট ভরেছে। সমাজবাদী পার্টির লোকেরা কোনও দিন উত্তর প্রদেশের গরিব মানুষ ও কৃষকদের কথা ভাবেনি। তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেনি।

কৃষকদের বার্তা

কৃষকদের বার্তা

ভোটের আগেই কৃষি আইন বাতিল করে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেই লখিমপুর খেরির ঘটনা তাঁদের উদ্বেগে রেখেছিল। এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। তাঁরা তৎপর হয়েছিলেন মোদীর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে যে কৃষকদের মৃত্যু হল তাদের বিচার চাই দাবি করে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। শুক্রবার উত্তর প্রদেশে ভার্চুয়াল প্রচারে আখ চাষীদের হয়ে কথা বললেন, তিনি বলেছেন তাঁরা কৃষকদের কথা কখনও ভাবেননি। কৃষকদের ন্যায্য মূল্যের কথাও তারা ভাবেননি বলে নিশানা করেছেন মোদী। যোগীসরকারের শাসন কালেই একমাত্র আখ চাষীদের আয় বেড়েছে। তারা পর্যাপ্ত চা পাচ্ছেন তাঁদের বকেয়া মেটানো হয়েছে।

গ্যাংস্টারদের টিকিট দেয় সপা

গ্যাংস্টারদের টিকিট দেয় সপা

অমিত শাহের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজবাদী পার্টির সঙ্গে গ্যাংস্টারদের নাম জড়িয়েছেন। তিনি বলেছেন সমাজবাদী পার্টি একমাত্র গ্যাংস্টার, মাফিয়াদের টিকিট দেয়। উত্তর প্রদেশের গরিব মানুষকে অভুক্ত রেখে নিজেদের পরিবারের পকেট ভরে সমাজবাদী পার্টি। মোদী সরাসরি নিশানা করে বলেছেন ফেক সমাজবাদী পার্টি ১০০ শতাংশ পরিবারবাদী। প্রসঙ্গত উল্লেখ্য মোদীর আগে গ্যাংস্টার ইস্যুতে এই একই ভাবে অখিলেশের দলকে নিশানা করেছিলেন অমিত শাহ।

করোনা টিকাকরণে সাফল্য

করোনা টিকাকরণে সাফল্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভার্চুয়াল প্রচারে করোনা টিকাকরণে উত্তর প্রদেেশের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বেলেছেন একমাত্র উত্তর প্রদেশেই সর্বাধিক করোনা টিকাকরণ হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে যোগী সরকারের কারণেই। প্রসঙ্গত উল্লেখ্য আজই গোরক্ষপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে গিয়েছিেলন অমিত শাহ। এই প্রথম নিজের কেন্দ্রে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন যোগী। এর আগে ৫ বার এই কেন্দ্র থেকেই লোকসভা ভোটে জিতেছেন যোগী। প্রথমে তাঁকে অযোধ্যা থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা চলছিল পরে গোরক্ষপুরই চূড়ান্ত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+