Yogi Adityanath: গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন! রবিবার খোলা থাকবে উত্তর প্রদেশে স্কুলগুলি

Yogi Adityanath: উত্তর প্রদেশে আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর একঘন্টার জন্য শ্রমদান করা হবে। এইভাবে বাপুকে পরিচ্ছন্নতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবর্জনামুক্ত ভারতের স্বপ্ন জনগণের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হবে।

পয়লা অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া স্বচ্ছাঞ্জলি কর্মসূচির জন্য শনিবারই প্রতিটি শহুরে সংস্থার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, এলাকা পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েতগুলির একটি বিশেষ সভা অনুষ্যিত হতে চলেছে।

যোগী আদিত্যনাথ

দুইমাসের মধ্যে তৃতীয়বারের মতো স্কুল খুলছে। লক্ষণীয় যে ১ অক্টোবর রবিবার তবুও রাজ্যের সব কাউন্সিল স্কুল এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় খুলবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী হওয়ার কারণে ১ অক্টোবর স্বচ্ছাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যার অধীনে আগামীকাল অর্থাৎ রবিবার এক ঘন্টার শ্রমদান অনুষ্ঠানেক আয়োজন করা হবে।

এই রবিবার উত্তর প্রদেশে সরকারি স্কুল খোলার সঙ্গে, দুইমাসের মধ্যে তৃতীয়বারের মতো সরকারি ছুটির দিনে অনুষ্ঠানের কারণে স্কুল খুলবে। এর আগে মেরি মাতি মেরা দেশ সিরিজের কর্মসূচির অংশ হিসেবে ১৩ অগাস্ট ২০২৩ রবিবার স্কুল খোলা হয়েছিল। ২৩ অগাস্ট বিকেল ৫.১৫ থেকে চন্দ্রযান- মিশনের লাইভ কভারেজ শিশুদের দেখানো হয়েছিল।

পয়লা অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচির বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধিদের পাশাপাশি, ব্যবসায়ী, এনজিও এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সংগঠনকে এই শ্রমদানে অংশগ্রহণ করতে হবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হচ্ছে। এটি গান্ধীজির ১৫৪ তম জন্মবার্ষিকী। ১৮৬৯ সালের ২ অক্টোবর তিনি গুজরাতের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ১ অক্টোবর প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিশুরা প্রভাতফেরি করে জনগণকে পরিচ্ছন্নতাই সেবা বার্তা দেবে। জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকীতে ১৫৪ ঘন্টা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পলিথিন সম্পর্কে জনগণকে সচেতম করার পাশাপাশি প্রয়োগের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছিলেন, রাজ্যের ১০০ শতাংশ গ্রাম ওডিএফ প্লাস স্ট্যাটাস অর্জন করেছে। গ্রামগুলিতে খোলা জায়গায় মলত্যাগের লজ্জাজনক বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কৃতিত্বের জন্য আন্তরিকভাবে উত্তর প্রদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+