Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: লক্ষ্য ডেঙ্গি প্রতিরোধ! উত্তর প্রদেশের মেডিক্যাল কলেজগুলির 'স্বাস্থ্য' পর্যালোচনা যোগীর

Yogi Adityanath: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন, নির্মাণাধীন মেডিক্যাল কলেজগুলির অবস্থা এবং ডেঙ্গি প্রতিরোধের অবস্থা জানতে পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি। লখনৌতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।

সম্প্রতি মোরাদাবাদ, কানপুর নগর, লখনৌ, গৌতম বুদ্ধ নগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। যে কোনও এলাকায় হটস্পট পরিস্থিতি রোধ করতে চেষ্টা চালানোয় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হাসপাতালে অতিরিক্ত শয্যা ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। গ্রাম হোক বা শহর চিকিৎসার অভাবে একজনও রোগীকে যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে নজর দিতে বলেছেন যোগী আদিত্যনাথ।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং নতুন মেডিক্যাল কলেজে নতুন রোগীদের নিয়মিত রিপোর্টিং করতে হবে। মশা নিয়ন্ত্রণে ফগিং ও স্প্রে করার ওপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাগুলির প্রাদুর্ভারের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য যোগ্য প্রত্যেক পরিবারের জন্য আয়ুষ্মাণ কার্ড তৈরি করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার অনুন্নত জেলাগুলিতে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য পিপিপি নীতি গ্রহণ করেছে। এই নীতির অধীনে শামলি, মৌ, মহারাজগঞ্জ এবং সম্বলে কাজ শুরু হয়েছে। অন্যদিকে বাগপত, মইনপুরী, কাসগঞ্জ, মহোবা, হামিরপুর এবং হাতরাসে মেডিক্যাল কলেজ তৈরি করতে ভারত সরকারের থেকে অনুমোদন পাওয়া গিয়েছে।

মেডিক্যাল কলেজগুলিতে ২৯৩ জন শিক্ষক-চিকিৎসক এবং প্রায় দুহাজার নার্সের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব, সরকারি মেডিক্যাল কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপকের শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+