Yogi Adityanath: বিজেপি জমানায় বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, বিগত ৬ বছরে বিপুল বিনিয়োগ কীভাবে? জানালেন যোগী

Yogi Adityanath: বিজেপি ক্ষমতায় আসার পর বদলে যাওয়া উত্তরপ্রদেশে বাড়ছে বিনিয়োগ। আকৃষ্ট হচ্ছেন লগ্নিকারীরা। এ যে শুধু কথার কথা নয় তা স্পষ্ট রাজ্যে বিনিয়োগের বিস্তারিত খতিয়ানেই।

মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশকে যে শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলাকে প্রাধান্য দিয়েছিলেন, তারই সুফল মিলছে।

Yogi Adityanath: বিজেপি জমানায় বদলে গিয়েছে উত্তরপ্রদেশ

গোরখপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, রাজ্যে বিনিয়োগকারী ও শিল্পোদ্যোগীদের নিরাপত্তা ও সব রকমের সুবিধা প্রদান করছে রাজ্য সরকার। যাঁরা বিনিয়োগ করবেন তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। ২০১৭ সালের আগে যে রাজ্য অপরাধ ও মাফিয়ারাজের বধ্যভূমি ছিল তা এখন বদলে গিয়েছে।

যোগী আদিত্যনাথ বলেন, নিরাপত্তাহীন পরিবেশে বিনিয়োগ হয় না। বিভিন্ন প্রতিষ্ঠান অবমূল্যায়নের দিকে ধাবিত হয়। একটা সময় উত্তরপ্রদেশে প্রতিটি ক্ষেত্রে অপরাধ ও মাফিয়ারাজের দাপট ছিল। আইনের শাসন বলে কিছু ছিল না। প্রতিদিনই হিংসার ঘটনা লেগে থাকতো। দুর্নীতি ছিল চরমসীমায়। যুব সম্প্রদায়কে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতো হতো।

Yogi Adityanath: বিজেপি জমানায় বদলে গিয়েছে উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল, নিরাপদ নয় বলে বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাতেন বলে দাবি যোগীর। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর ৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও গাইডেন্সে উত্তরপ্রদেশের মানুষ সাক্ষী হয়েছেন কীভাবে সব কিছু বদলে গিয়েছে। শুধু কসাইখানা নেই, এখন এ রাজ্যে ইথানল প্লান্ট, ডেয়ারি ও পাইপ কারখানা গড়ে উঠেছে।

উত্তরপ্রদেশে গ্লোবাল ইনভেস্টরস সামিট থেকে ৩৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন যোগী। যার মধ্যে শুধু গোরখপুরের জন্যই ২ লক্ষ কোটি টাকার প্রস্তাব রয়েছে। বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে ১ কোটি যুবর কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কিল ডেভেলপমেন্ট কোর্সেও রাজ্য সরকার জোর দিয়েছে।

যোগী আদিত্যনাথ জিআইডিএ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্কিল ট্রেনিং সংক্রান্ত সেন্টার খোলার জন্য। শিল্পের জন্য যে দক্ষ শ্রমিকের প্রয়োজন তার প্রশিক্ষণ দেওয়া হবে এই সেন্টারগুলিতে। তাতে স্থানীয় ছেলে-মেয়েরা নিজেদের এলাকাতেই চাকরি পাবেন। পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র যেতে হবে না।

রাস্তা, নিকাশি, আলোর বন্দোবস্ত করে শিল্পাঞ্চলগুলিকে এমনভাবে সাজাতে বলেছেন যোগী যাতে বিনিয়োগকারীরা আশ্বস্ত হন, একইসঙ্গে সেখানে কর্মরতরাও ভালো মানের জীবনযাত্রা বজায় রাখতে পারেন। একটি প্লাস্টিক পাইপ কারখানার উদ্বোধনে গিয়ে কারখানাটি ঘুরে দেখার পাশাপাশি ৯৭ জন লগ্নিকারী ও শিল্পোদ্যোগীকে ১০২টি জমির প্লট তুলে দেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+