Yogi Adityanath: মাফিয়াদের থেকে উদ্ধার জমিতে তৈরি হবে গরীবদের ফ্ল্যাট! বড় ঘোষণা যোগীর
Uttar Pradesh Cm Yogi Adityanath: মাফিয়াদের হাত থেকে মুক্ত জমিতে গড়ে উঠবে গরীবদের জন্যে বাড়ি! এমনটাই ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, এহেন সিদ্ধান্তে সরকারের প্রতি মানুষের বিশ্বাস তৈরি হবে।
সম্প্রতি মাফিয়া আতিক আহমেদের দখলে থাকা জমি দখলমুক্ত করে গরীব মানুষদের জন্যে একাধিক ফ্ল্যাট তৈরি করেছে যোগী সরকার। শুক্রবার সেই ফ্ল্যাটের চাবিগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেন তিনি। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath)।

তিনি বলেন, আগের সরকার মাফিয়াদের সঙ্গে ছিল। আর সেই কারনে উত্তরপ্রদেশের বিকাশ সম্ভব হয়ে ওঠেনি। একেবারে বেআইনি ভাবে গরীবদের দিনের পর দিন ঝুপড়িতে থাকতে হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার গরীবদের সঙ্গে রয়েছে বলে মন্তব্য যোগী আদিত্যনাথের।
শুধু তাই নয়, গরীবদের কথা ভেবে বাড়ি তৈরির কাজ করছে সরকার। বলে রাখা প্রয়োজন, মাফিয়া আহমেদের দখলে থাকা জমিটিতে ৭৬ টি ফ্ল্যাট তৈরি করেছে যোগী সরকার। উল্লেখ্য, ২০২০ সালে উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের জমিটি খালি করার সিদ্ধান্ত নেন।
এরপর ফাঁকা জমিতে গরীবদের জন্যে ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই জমিতে কাজ শুরু হয়। প্রায় দেড় বছরের মধ্যেই ফ্ল্যাট তৈরি করে তা গরীব মানুষদের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ওই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়।
যোগী বলেন, প্রয়াগরাজ প্রাচীন একটি তীর্থ নগরী। ধর্ম এবং সংস্কৃতির পীঠস্থান বলেও ব্যাখ্য করেন তিনি। শিক্ষা এবং ন্যায়ের ভূমি বলেও ব্যাখ্যা করেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ডবল ইঞ্জিন সরকারের কথাও তুলে ধরেন তিনি। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) বলেন, ডবল ইঞ্জিন সরকার রাজ্যে ডবল স্পিডে উন্নয়নের কাজ করছে।

শুধু তাই নয়, সুশাসনের সঙ্গে অন্যান্য সমস্ত কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে আইনের শাসন আছে বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি মাফিয়া ইস্যুতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও মন্তব্য করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications