জাতীয় সড়কে বাস-ট্রাক সংঘর্ষে মৃত অন্তত ২২, আহত বেশ কয়েকজন
উত্তরপ্রদেশে জাতীয় সড়কের উপরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশে জাতীয় সড়কের উপরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সোমবার মধ্যরাতে বরেলিতে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই বাসে আগুন ধরে যায়। বাসটি দিল্লি থেকে গোন্ডা যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জাতীয় সড়কের উপরে একটি জংশন দ্রুতগতিতে পার করার সময়ই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রাত একটার সময় দুর্ঘটনা ঘটায় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার সময় বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন বরেলির পুলিশের এসপি যোগীন্দর কুমার।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications