উন্নাওকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগার
উন্নাওকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগার
অবশেষে বিচার পেলেন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা। দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগার। তবে ধর্ষণের দায়ে নয় তাঁর দোষ প্রমাণিত হয়েছে নির্যাতিতার বাবাকে হত্যার দায়ে।

দোষী কুলদীপের
উন্নাও গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কূলদীপ সিং সেনগার দোষী, জানাল দিল্লি হাইকোর্ট। নির্যাতিতার বাবাকে হত্যা এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ছিল কুলদীপ সহ ১১ জনের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্ট কুলদীপ সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে।

নির্যাতিতার বাবাকে হত্যা
২০১৭ সালে উন্নাওয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে। সেই ঘটনার অভিযোগ পুলিসের কাছে জানালে। প্রভাব খাটিয়ে নির্যাতিতার বাবাকে গ্রেফতার করান বিজেপি নেতা। নির্যাতিতার বাবাকে মারধরের অভিযোগ ছিল কুলদীপ সিং ও তার ভাইয়ের বিরুদ্ধে। নির্যাতিতার বাবাকে গ্রেফতার করানোর পরেই পুলিস হেফাজতে মৃত্যু হয় তার। পুলিস চার্জশিটে উল্লেখ করেছে নির্যাতিতার বাবাকে পুলিস হেফাজতে মারার জন্য পুলিসের সঙ্গে যোগাযোগ রেখেছিল বিজেপি নেতা। তারপরেই শীর্ষ আদালতের হস্তক্ষেেপ কুলদীপের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার মামলা দিল্লি হাইকোর্টে সরিয়ে আনা হয়।

ধর্ষিতাকে হত্যার চেষ্টা
উন্নাওয়ে ধর্ষিতাকে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে কুলদীপ সিংয়ের বিরুদ্ধে। ২০১৯ সালে রায়বরেলি যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার স্বীকার হয়েছিলেন নির্যাতিতা এবং তাঁর আইনজীবী। সেই ঘটনায় কুলদীপ সিংয়েহ হাত ছিল বলে অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তারপরেই নড়েচড়ে বসে শীর্ষ আদালত। দিল্লির এইমসে চিকিৎসা করানো হয় নির্যাতিতার। এবং পরিবাররে সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications