আনলক ৫: নতুন কীসে মিলবে ছাড়, কীসে বহাল থাকছে নিষেধাজ্ঞা, এক নজরে জেনে নিন
আনলক ৫: নতুন কীসে মিলবে ছাড়, কীসে বহাল থাকছে নিষেধাজ্ঞা, এক নজরে জেনে নিন
করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে দেশে। তারই মধ্যে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক-৫। একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। খুলছে সিনেমা হল। পর্যটন কেন্দ্রগুলি। উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই ক্ষেত্রগুলিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েেছ। আর কয়েকদিনের মধ্যেই আনলক ৫-র গাইড লাইন প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আনলক ৫
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে গোটা দেশে আনলক ৫। এদিকে গোটা দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে দেশে। গোটা দেশে করোনা সংক্রমণের মধ্যেই একাধিক বাণিজ্যিক লেনদেন শুরু হয়ে গিয়েছে। দোকান বাজার খুলতে শুরু করেছে। খুলেছে শপিং মলও। ৫ অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে লেনদেন ছাড় দেওয়া হয়েছে।

খুলছে সিনেমা হল
আনলক ৫-এ খুলছে সিনেমা হল। যদিও তার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেধে দেওয়া হয়েছে। ৫০ জন দর্শককে দিয়ে সিনেমা হল খোলার কথা বলা হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শীঘ্রই গাইড লাইন জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পর্যটনে ছাড়
উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে অক্টোবর মাস থেকেই। সেকারণে আর বেশি করে পর্যটনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ করোনা সংক্রমণের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। তাই একাধিক বিধি মেনে পর্যটনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়ছে সংক্রমণ
করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে দেশে। ক্রমশ ১ কোটির দিকে এগোচ্ছে করোনা সংক্রমণ। হার্ড ইমিউনিটি এখনও তৈরি হয়নি দেশে। গতকাল এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিকে স্কুল, কলেজ খুলতে শুরু করে দিয়েছে। নভেম্বর থেকেই কলেজে ক্লাস শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications