আনলক ৫: কন্টেইনমেন্ট জোনের বাইরে কী কী নিয়ম লাগু হল! দুর্গাপুজোর আগে জমায়েত নিয়ে বড় নির্দেশ

অক্টোবর মাস মানেই উৎসবের মাস। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এই মাসেই। এদিকে, করোনা থাবার জেরে সেই উৎসবের আবহেও রয়েছে উদ্বেগের ছাপ। এমন অবস্থায় ৩১ অক্টোবর পর্যন্ত লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। কন্টেইনমেন্ট জোন নিয়ে রয়েছে সরকারের বিশেষ কিছু নিয়মাবলী। কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা এলাকা নিয়ে সরকারের কী কী নিয়ম রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

 স্কুল নিয়ে ১৫ অক্টোবরের পর সিদ্ধান্ত

স্কুল নিয়ে ১৫ অক্টোবরের পর সিদ্ধান্ত

১৫ অক্টোবরের পর থেকে বাংলায় দুর্গাপুজো শুরু হচ্ছে। এদিকে কেন্দ্রের নির্দেশিকা বলছে , ১৫ অক্টোবরের পর থেকে স্কুল গুলি খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যগুলি। নির্দেশিকায় বলা হয়েছে,স্কুল ও কোচিং সেন্টার খোলা নিয়ে ১৫ অক্টোবরের পর রাজ্য ও কোন্দ্র শাসিত অঞ্চলগুলি সিদ্ধান্ত নিতে পারবে। স্কুল ও প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে স্থির করতে হবে রূপরেখা। অনলাইন ক্লাসের সুযোগ রেখে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে সোশ্যাল ডিসটেন্সিং বিধি।

 স্কুল যাওয়া নিয়ে বিধি

স্কুল যাওয়া নিয়ে বিধি

অভিভাবকের চিঠি নিয়েই পড়ুয়ারা স্কুলে আসতে পারবে। স্কুলে আসা বাধ্যতামূলক নয়।তবে অনলাইনে শিক্ষকতাকেই কেন্দ্র বেশি জোর দিচ্ছে এক্ষেত্রে। স্কুল ও ছাত্রদের বিষয়টি যাতে স্বাস্থ্যবিধির আওতায় থাকে, তা নিয়ে রাজ্যগুলিকতে রূপরেখা তৈরি করতে বলা হয়েছে।

স্কুল ও কলেজ খোলার সময় নিয়ে বিধি

স্কুল ও কলেজ খোলার সময় নিয়ে বিধি

পড়ুয়াদের স্বাস্থ্য বিধি মেনে স্কুলগুলিকে খুলতে হবে। এরজন্য বিশেষ এসওপি লাগু থাকবে। সেই এসওপি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসন তৈরি করবে। স্কুল খোলার সময় কখন নির্দিষ্ট হবে তা নিয়ে কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেবে। সার্বিক পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত গৃহিত হবে।

 পিএইচডি পড়ুয়াদের জন্য নির্দেশ

পিএইচডি পড়ুয়াদের জন্য নির্দেশ

বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রের পিএইচডি ও পোস্ট গ্যাজুয়েটদের জন্য রয়েছে বিশেষ নির্দেশিকা। বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের আর্খিক মদতে চলে, সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রের পিএইচডি ও পোস্ট গ্যাজুয়েটদের ল্যাবোরেটারিতে কতটা প্রয়োজনীয়তা রয়েছে, তা বিবেচনা করতে হবে প্রতিষ্ঠানের কর্তাকে। অন্যদকে, রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসন ঠিক করবে বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রের পিএইচডি ও পোস্ট গ্যাজুয়েটদের জন্য বিশ্ববিদ্যালয়গুলির দরজা খোলা হবে কি না।

১০০ জনের মধ্যে জমায়েত

১০০ জনের মধ্যে জমায়েত


ধর্মীয়, পড়াশোনার ক্ষেত্রে, সামাজিক, খেলার জন্য বা রাজনৈতিক সমাবেশের জন্য সর্বাধিক ১০০ জনের জমায়েত করা যেতে পারে। ১৫ অক্টোবরের পর থেকে থাকছে বিশেষ বিধি। এটি শুধুই কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা এলাকার ক্ষেত্রে লাহু হবে। জমাতেয়ে মাস্ক, ফেসশিল্ড, স্যানিটাইজার আবশ্যিক। ঘেরা জায়গা হলে ঘরের ৫০ ক্ষমতকার ৫০শতাংশ লোক জমায়েত হবে, আর খোলা জায়গা হলে সোশ্যাল ডিসটেন্সিংয়ে কড়া নজর রাখতে হবে আয়োজক থেকে শুরু করে সকলকে।

 কন্টেইনমেন্ট জোনের বাইরে সিনেমা হল খোলা হচ্ছে

কন্টেইনমেন্ট জোনের বাইরে সিনেমা হল খোলা হচ্ছে

সিনেমা হল, মাল্টি প্লেক্স , থিয়েটার খুলে দেএয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্র জানিয়েছে ৫০ শতাংশ আসন ব্যবহার করে এই জায়গাগুলি খুলতে হবে। ছাড় রয়েছে ব্যবসায়িক প্রদর্শনীতে। এটি ১৫ অক্টোবরের পর থেকে খোলা হবে।

 খোলা হচ্ছে সুইমিং পুল থেকে এন্টারটেইনমেন্ট পার্ক

খোলা হচ্ছে সুইমিং পুল থেকে এন্টারটেইনমেন্ট পার্ক

খেলার প্রশিক্ষণে খেলোয়াড়দের ব্যবহারের জন্য সুইমিং পুল খুলে দেওয়া হচ্ছে। তবে তা ১৫ অক্টোবরের পর থেকে। কন্টেইনমেন্ট জোনের বাইরে খুলছে এন্টারটেইনমেন্ট পার্কও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+