ওমিক্রন আতঙ্কের মধ্যেই বিহারে খোঁজ অজানা এক ভ্যারিয়েন্টের! ঘনাচ্ছে আশঙ্কার কালো মেঘ
তৃতীয় ওয়েভের ধাক্কায় বেসামাল দেশ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লাখ। সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নয়া রেকর্ড। একের পর এক রাজ্যে মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমি
তৃতীয় ওয়েভের ধাক্কায় বেসামাল দেশ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লাখ। সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নয়া রেকর্ড। একের পর এক রাজ্যে মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও।
দুইয়ের ফলায় কার্যত জর্জরিত মানুষ। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? তা নিয়ে গত কয়েকদিন আগেই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। একাধিক বিষয়ে আলোচনা হয়।

অজানা ভ্যারিয়েন্টের খোঁজ
আর এই অবস্থায় আশঙ্কা বাড়াচ্ছে বিহার। সেখানে একটি অজানা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। দেশে এই মুহূর্তে ডেল্টার জায়গা নিয়েছে ওমিক্রন। আর সেটাই ভারতের মাটিতে থার্ড ওয়েভ আছড়ে ফেলেছে। এই অবস্থায় নয়া এই ভ্যারিয়েন্টকে নিয়ে আশঙ্কার কালো মেঘ সে রাজ্যের আকাশে। সম্প্রতি বেশ কিছু নমুনা বিহারের ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়েছিল জিনোম সিকিয়েন্সিংয়ের জন্যে। সেখানেই এই অজানা এক ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে।

একজনের শরীরে অজানা ভ্যারিয়েন্ট
টাইমস নাও'কে দেওয়া সাক্ষাৎকারে ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর জানিয়েছেন, ভ্যারিয়েন্টের বিষয়ে বিস্তারিত জানতে ৩২টি নমুনা পাঠানো হয়েছিল। এতে ২৭ জনের শরীরে ওমিক্রনের একটি গম্ভির রুপ পাওয়া গিয়েছে। চার জনের শরীরে ডেল্টার নমুনা পাওয়া গিয়েছে। কিন্তু একজনের শরীরে অজানা এক ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। সেটা কি তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে এটি ভয়ঙ্কর কিনা তা এখনও বলতে পারা সম্ভব নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

আক্রান্ত খোদ মুখ্যমন্ত্রী
অন্যান্য রাজ্যগুলির সঙ্গেও পাল্লা দিয়ে বিহারেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু করোনা নয়, বহু মানুষ আক্রান্ত হয়েছেন করোনার নয়া ভ্যারিয়েন্ট। সোমবার করোনা আক্রান্ত হয়েছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা যাচ্ছে। তবে রিপোর্ট সামনে আসার পরেই বাড়িতেও আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। শুধু তিনিই নয়, রাজ্য প্রশাসনের নয়া একাধিক অফিসার বিহারে করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। এই উপস্থায় বিহারেও একগুচ্ছ কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর
তবে আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর। কিছুটা হলেও কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। সোমবার সংখ্যাটা ছিল প্রায় ১.৮ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৭৭ জন। সোমবার সংখ্যাটা ১৫০-র নীচে ছিল। ইতিমধ্যেই গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০০০ পার করে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা আবার আতঙ্ক বাড়াচ্ছে।












Click it and Unblock the Notifications