রাহুল হারের দায় স্বীকার করতেই স্মৃতি ইরানি দিলেন এই স্লোগান
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মুখে জয় শ্রীরাম স্লোগান। বিজেপি সাংসদ তথা মন্ত্রী হিসেবে তিনি এই স্লোগান দিতেই পারেন।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মুখে জয় শ্রীরাম স্লোগান। বিজেপি সাংসদ তথা মন্ত্রী হিসেবে তিনি এই স্লোগান দিতেই পারেন। তবে তিনি আলাদা করে এই স্লোগান দিলেন কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীর ইস্তফার খবরে। এদিন রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর দলের প্রধান থাকতে চান না। লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের জন্য নিজেকে দায়ী করেন তিনি।

টুইটারে রাহুল জানান, কংগ্রেস সভাপতি হিসেবে ২০১৯-এর নির্বাচনে হারের জন্য তিনিই দায়ী। ভবিষ্যতে দলের বৃদ্ধির জন্য গ্রহণযোগ্যতা যথেষ্টই গুরুত্বপূর্ণ।
জানান তিনি। টুইটারে প্রকাশিত চিঠিতে তিনি বলেন, দলকে নতুন করে গড়তে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও ২০১৯-এর নির্বাচনে হারে বহু মানুষই দায়ী। একইসঙ্গে তিনি বলেন, কংগ্রেসে কাজ করতে পেরে তিনি গর্বিত।












Click it and Unblock the Notifications