মোদী জমানায় দেশে ফিরেছে ২৩৮ টি চুরি যাওয়া পুরাকীর্তি! কৃতিত্ব প্রধানমন্ত্রীর, দাবি কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর

স্বাধীনতার পর থেকে যেখানে ২০১৩ সাল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা পুরাকীর্তির (antiques) সংখ্যা ছিল ১৩ টি সেখানে গত ৮ বছরে ২৩৮ টি পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনা হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

স্বাধীনতার পর থেকে যেখানে ২০১৩ সাল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা পুরাকীর্তির (antiques) সংখ্যা ছিল ১৩ টি সেখানে গত ৮ বছরে ২৩৮ টি পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনা হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। যার কৃতিত্ব (credit) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই (narendra modi) দিয়েছেন।

তামিলনাড়ুকে ১০ টি মূর্তি হস্তান্তর

তামিলনাড়ুকে ১০ টি মূর্তি হস্তান্তর

১৯৬০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া ১০ টি মূর্তি বুধবার রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এই ১০ টি মূর্তির ছটি আমেরিকা থেকে এবং ৪ টি
অস্ট্রেলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রকের সঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একযোগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে মূর্তিগুলি উদ্ধার করে। তামিলনাডুকে ফিরিয়ে দেওয়া প্রত্ন সামগ্রীগুলির মধ্যে ১৫-১৬ শতকের দ্বারপালের দুটি পাথরের ভাস্কর্য যা ১৯৯৪ সালে তিরুনেলভেলির একটি মন্দির থেকে চুরি হয়েছিল। দুটিই উদ্ধার করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অন্যদিকে ১৯৮৫ সালে তিরুনেলভেলির নরসিংহনাধর স্বামী মন্দির থেকে চুরি হওয়া কনকলামূর্তি এবং নন্দিকেশবের দুটি ধাতবমূর্তি আমেরিকা থেকে উদ্ধার করা হয়েছে।

একের পর এক পুরাকীর্তি উদ্ধার

একের পর এক পুরাকীর্তি উদ্ধার

১১-১২ শতকের নটরাজের একটি ব্রোঞ্দ ভাস্কর্য যা ১৯৬৬-৬৭ সালে থাঞ্জাভুরের পুন্নাইনাল্লুর আরুলমিগু মারিয়াম্মান মন্দিরের স্ট্রং রুম থেকে চুরি হয়েছিল। সেগুলি পরে নিউইয়র্কের এশিয়া সোসাইটি মিউজিয়ামে স্থান পায়। এছাড়াও ইন্ডিয়ানার একটি যাদুঘর থেকে থানজাভুর বনমিগনাধর স্বামী মন্দিরের ভাস্কর্যও চুরি হয়েছিল। অন্যদিকে এএসআই-এর মাঝ্যমে আরিয়ালুর জেলার সুথামালি গ্রামের ভারধরাজা পেরুমল মন্দির থেকে চুরি হওয়া চার-বাহু বিষ্ণি এবং শ্রীদেবিরী মূর্তিও উদ্ধার করা হয়েছে, যা রাখাছিল নিউইয়র্কের যাদুঘরে। (প্রতীকী ছবি)

সব কৃতিত্ব প্রধানমন্ত্রীর

সব কৃতিত্ব প্রধানমন্ত্রীর

এব্যাপারে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন মোদী সরকার ক্ষমতায় থাকা ৮ বছরে ২৩৮ টি চুরি যাওয়া পুরাকীর্তি ফিরিয়ে এনেছে। যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সংখ্যাটি ছিল ১৩। বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কই এব্যাপারে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রীয এই কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদী ছাড়া আর কারও নয় বলেও জানিয়েছেন তিনি। ( প্রতীকী ছবি)

সব পুরাকীর্তি ফেরানো হবে নিজের নিজের রাজ্যে

সব পুরাকীর্তি ফেরানো হবে নিজের নিজের রাজ্যে

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, উদ্ধার হওয়া পুরাকীর্তিগুলি নিজের নিজের রাজ্যে ফিরিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় সংকৃতি এবং বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেছিলেন, এর পিছনে বড় আন্তর্দেশীয় চক্র রয়েছে। এছাড়াও মন্দিরগুলিরনিরাপত্তা সংক্রান্ত সমস্যাও ছিল।
সাধারণভাবে আন্তর্জাতিক বাজারে ভারতের পুরাকীর্তিগুলির মূল্য আকাশ ছোঁয়া। শুধুমাত্র তামিলনাড়ু থেকেই চুরি যাওয়া ৮৭৮ টি মূর্তি এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। (প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+