Union Budget 2024: সুইট স্পট, বিকশিত ভারতের উল্লেখ বাজেটে! নির্মলাকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদীর

Union Budget 2024: অন্তবর্তী হলেও এই বাজেট উদ্ভাবনী এবং সকল মানুষের জন্যে! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। আর তার আগে অন্তবর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী।

এই বাজেট ঘিরে একাধিক প্রত্যাশা থাকলেও তেমন বড় ঘোষণা নেই। করের কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর চোখে এই বাজেট (Union Budget 2024) বিকশিত ভারতের কথা বলছে। প্রায় ৫৮ মিনিটেই এদিন বাজেট ভাষণ শেষ করেন নির্মলা সীতারমন। আর এরপরেই বাজেট ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।

Union Budget 2024

তাঁর মতে, অন্তবর্তী হলেও এই বাজেট (Union Budget 2024) উদ্ভাবনী এবং সকল মানুষের জন্যে। এমনকি কর্মসংস্থান এবং রোজগারের উল্লেখ করা হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই বাজেট বিকশিত ভারতের চার স্তম্ভ। অর্থাৎ যুব সম্প্রদায়, মহিলা, কৃষক এবং গরিবদের ক্ষমতায়ন করবে। এমনকি নির্মলা সীতারমনের এই বাজেটের ভবিষ্যতের বাজেট বলেও উল্লেখ করেন।

এই বিষয়ে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সাল অর্থাৎ বিকশিত ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। শুধু তাই নয়, এই বাজেট (Union Budget 2024) তরুণ ভারতের তরুণদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এমনকী কর্মসংস্থানের দিশাও রয়েছে বলে জানান নরেন্দ্র মোদী। তাঁর কথায়, প্রচুর কর্মসংস্থান হবে। এটা সুইট স্পট বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এদিন একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, এক লাখ কোটি টাকার অর্থভাণ্ডার তৈরি করা হয়েছে। গবেষণার জন্যে এই অর্থ ভান্ডার তৈরি করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ সংস্থার জন্যে করের বিষয় উঠে আসে এদিন প্রধানমন্ত্রীর কথায়।

অন্যদিকে কৃষকদের জন্যেও দিশা এই বাজেটে (Union Budget 2024) রয়েছে। NANO DAP এর উপযোগ, পশুদের জন্য নতুন স্কিম, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সম্প্রসারণ এবং স্বনির্ভর তৈলবীজ অভিযান কৃষকদের আয় বাড়াবে এবং খরচ কমিয়ে দেবে বলেও এদিন প্রধানমন্ত্রী।

এমনকী রোজগারের পথও খুলে যাবে বলে দাবি তিনি। অন্যদিকে ২ কোটি ঘর বানানোর ঘোষণাও এদিন করা হয়েছে বাজেটে। সে বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নির্মলার বাজেট ঘিরে এদিন তীব্র সমালোচনা শুরু হয়েছে। দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও তা উড়িয়ে দিয়েছে শাসকদল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+