Union Budget 2024: ক্যানসারের ৩টি ওষুধের দাম কমল, তাতে কি সুরাহা হবে আমজনতার
মাত্রাতিরিক্ত ওষুধের দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে। দাম তো কমছেই না প্রায় প্রতিদিনবই অস্বাভাবিক হারে বেড়ে চলেছে ওষুধের দাম। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা।
তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ওষুধের দাম কমানোর কথা বলা হলও সেটা কেবল মাত্র ৩ ক্যান্সারের ওষুধের ক্ষেত্রেই কার্যকর হয়েছে। এতে খুব একটা আম জনতার সুবিধা হয়েছে বলে মনে হয়না। কারণ দৈনিনন্দির প্রয়োজনে যে ওষুধের প্রয়োজন হয় তার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ক্যান্সারের তিনটি ওষুধের দাম কমিযে সাধারকণ মানুষকে ভোলানোর চেষ্টা করেছে মোদী সরকার।

ক্যানসারের মাত্র ৩ টি ওষুধের দাম কমিয়ে বাজেটে চমক তৈরির চেষ্টা করা হলেও বাস্তবে তাতে সাধারণ মানুষের কোনও সুরাহা হয়নি। কারণ যে ওষুধ ইনজেকশন বেশি করে প্রয়োজন। ঘরে ঘরে প্রেসার, সুগার, ডায়াবেটিস, থাইরয়েড থেকে শুরু করে একাধিক ওষুধের প্রয়োজন হয়। তার কোনও কিছুই কমেনি। কেমন মাত্র ক্যানসারের চিকিৎসার তিনটি ওষুধের দাম কমানো হয়েছে।
ঘরে ঘরে ক্যানসারের রোগী থাকে না থাকে সুগার প্রেসার-ডায়াবেটিস-থায়রয়েডের রোগী। তাঁদের কিন্তু মোটা টাকা খরচ করেই ওষুধ-ইনজেকশন কিনতে হবে। তার সঙ্গে প্যাথলজি পরীক্ষার খরচ তো রয়েছেই। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্যাথলজি ল্যাব। লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সেগুলি। আর অসাহয় সাধারণ মানুষ মোটা টাকা খরচ করেই সেই সব প্যাথল্যাবে পরীক্ষা নিরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্য ক্ষেত্রে আরও বড় ঘোষণা করা হয়নি বাজেটে। অর্থাৎ চিকিৎসরার খরচ কমাতে কোনও রকম উদ্যোগ মোদী সরকার নেয়নি। গোটা দেশে সরকারি স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানোর জন্য কোনও বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্বাস্থ্যে অধিকার। কিন্তু তার কোনও কিছুই হত ১০ বছরে করতে দেখা যায়নি মোদী সরকারকে। এবারের বাজেটেও তেমন কিছু পাওয়া গেল না।












Click it and Unblock the Notifications