Union Budget 2024:বাজেটে প্রাকৃতিক চাষের উপর জোর, এক কোটি কৃষককে আনা হবে এই চাষের আওতায়
কৃষিক্ষেত্রে বড় উদ্যোগ নেওয়ার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। ভারত কৃষিক্ষেত্রে উন্নত। তবে এবার আরও বড় লক্ষ্যের দিকে এগোতে চাইছে নরেন্দ্র মোদী সরকার৷ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
আজ মঙ্গলবার সংসদ ভবনে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি কৃষিক্ষেত্রে প্রভূত উন্নয়নের জন্য বার্তা দিয়েছেন। দেশের কৃষকদের আর্থিক উন্নতির দিকেও এবার নজর রাখা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক চাষের জন্য বিশেষ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগামী দিনে প্রাকৃতিক কৃষি কাজের উপর জোর দেওয়া হবে। প্রাকৃতিক কৃষিকেও প্রচারের আলোয় নিয়ে আসা হবে। মাছ চাষ, ডাল ও তৈল বীজের জন্য প্রচার চালানো হবে। এর পাশাপাশি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ আগামী দুই বছরে এক কোটি কৃষককে সরকার সাহায্য করবে। এই কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী৷
এদিন অর্থমন্ত্রী বলেন, কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের আয় বাড়ানোর জন্যই সরকার প্রচেষ্টা চালাচ্ছে৷ আগামী দিনে সব ফসলের ক্ষেত্রেই ভারতবর্ষ সাবলম্বী হবে। সেই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ওই কথার প্রেক্ষিতেই প্রাকৃতিক চাষের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। কেবল ফসল উৎপাদন করলেই হবে না। সেই ফসলকে স্টোর করতে হবে। বাজারজাত করতে হবে। এই দুটির দিকেও এবার জোর দেওয়া হবে।
গ্রামীণ অর্থনীতির উপর জোর দেওয়া হবে৷ স্থানীয়ভাবে কর্ম সংস্থানের দিকেও নজর দেওয়া হবে। সবজি উৎপাদন ক্লাস্টার তৈরি করা হবে৷ সবজি উৎপাদন, মজুত ও সরবরাহ চেন করার পরিকল্পনা রয়েছে৷ তেল উৎপাদনেও ভারতকে স্বাবলম্বী হতে হবে৷ এই বার্তা দিয়েছেন
কৃষিখাতে ১.৫২ লক্ষ কোটি টাকা এবার বরাদ্দ করা হয়েছে। এক কোটি কৃষককে এই প্রাকৃতিক চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে৷ ৩২ টি প্রজাতির ফসলকে নিয়ে ভাবনচিন্তা হয়েছে। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির দিকও খতিয়ে দেখা হচ্ছে৷ সব ঋতুতে চাষ হতে পারে। সেই দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করা হবে।












Click it and Unblock the Notifications