Budget 2021: ভারতের ইতিহাসে প্রথমবার জনগণনা ঘিরে বড় পরিবর্তন আসন্ন! কী জানালেন নির্মলা সীতারমন
Budget 2021: ভারতের ইতিহাসে প্রথমবার জনগণনা ঘিরে বড় পরিবর্তন আসন্ন! কী জানালেন নির্মলা সীতারমন
'ডিজিটাল ইন্ডিয়া' চিরকালই মোদী সরকারের পাখির চোখ ছিল। এবার আত্মনির্ভর ভারত অভিযানে সঙ্গে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে মিলিয়ে ২০২১ এর বাজেটের একাধিক ইস্যু পেশ করলেন নির্মলা সীতারমন। উঠে এল এক ঐতিহাসিক ঘোষণা।

জনগণনার প্রক্রিয়ায় বড় পরিবর্তন
এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, জনগণনার প্রক্রিয়ায় এবার থেকে ডিজিটাল পদ্ধতিতে কাজ হবে। প্রসঙ্গত, বাজেট পেশের সময়ই নির্মলাকে এদিন হাতে ট্যাব নিয়ে সংসদে ঢুকতে দেখা যায়। আর সেই ছবিই জানান দিয়েছে যে মোদী সরকার এবার থেকে ডিজিটাল দুনিয়ার ওপর কতটা ভরসা বাড়াতে চলেছে।

জনগণনায় কত খরচ?
প্রসঙ্গত, জনগণনায় এবার ৩,৭৬৮ কোটি টাকা খরত হবে বলে বাজেট পেশের সময় জানান নির্মলা সীতারমন। এই গণনা যে কতটা বড় মহাযজ্ঞ হতে চলেছে তার খানিকটা ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সিএএ ও এনআরসি ভারত ইতিমধ্যেই বহু অনুভিপ্রেত রাস্তা পেরিয়ে এসেছে। এরপর এই জনগণণা একটি তাৎপর্য বহন করছে।

মোবাইল ফোনে জনগণনার অ্যাপ!
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে জনগণনা এবার থেকে মোবাাইলের একটি অ্যাপের মাধ্যমে হতে থাকবে। চিরকালীন খাতায় , কলমে লিখে কাজ এবার মোদী জমানায় বন্ধ। ফলে যা হবে তা ডিজিটাল প্রক্রিয়াতে নিবদ্ধ থাকবে।

মোবাইল থেকে সরকার নেবে তথ্য
জানা যাচ্ছে, মোবাইলের ওই বিশেষ অ্যাপ থেকে এবার তথ্য জানতে পারবে সরকার। যা ভারতের ইতিহাসে প্রথমবার হতে চলেছে। দেশজুড়ে ১৬ টি ভাষায় এই সমস্ত তথ্য আদানপ্রদানের বন্দোবস্ত করছে সরকার। ফলে বাড়িতে প্রতিনিধি এসে, খাতায় কলমে লেখার প্রক্রিয়া মোদী জমানার ভারতে কার্যত উঠে যেতে শুরু করল।












Click it and Unblock the Notifications