২০২০ কেন্দ্রীয় বাজেট: 'বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত', নির্মলা সীতারমন এরপরই কী জানালেন
প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি কাশ্মীরি কবিতার লাইন উল্লেখ, ২০২০ সালের বাজেট পেশের সময় এভাবেই প্রথম থেকে নজর কেড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জেএনইউ এর প্রাক্তনী তথা বিজেপির তাবড় এই নেত্রী এদিন বাজেট পেশের সময় একের পর এক তথ্য পেশ করেছেন সংসদে। যার মধ্যে অন্যতম, বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতির অবস্থান নিয়ে তথ্য।

বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি
এদিন , বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ভারত হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। এরপরই তিনি সংসদকে জানিয়ে দেন যে ভারতের ওপর যে বিপুল ঋণের বোঝা ছিল , তা আপাতত কমে এসে ৪৮.৭ শতাংশে দাঁড়িয়েছে। যা নিঃসন্দেহে একটি বড় দিক।
|
পরিসংখ্যানগত হিসাব
নির্মলা সীতারমনের পেশ করা হিসাব বলছে, ২০১৪ সালে জিডিপির সূত্র ধরে ঋণের ভার ছিল ৫২.২ শতাংশ। যা বর্তমানে নেমে এসেছে ৪৮.৭ শতাংশে। আর এই পরিসংখ্যানই দেশের অর্থনীতিতে অন্যতম ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।
|
ঐতিহাসিক 'জিএসটি'
এদিন নির্মলা সীতারমন সংসদে সাফ জাানিয়ে দেন যে 'গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স' বা জিএসটি এদেশের অর্থনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। পাশাপাশি তিনি বলেন যে এই জিএসটি আসলে 'ঐতিহাসিক' ঘটনা ভারতের বুকে। যেভাবে জিএসটি কর হিসাবে বিবেচিত হচ্ছে ভারতীয় অর্থনীতিতে তা আগামী দিনে উন্নয়নের দিকে যেমন যাচ্ছে , তেমনই ভারতের অর্থনীতি র অঙ্গাঅঙ্গি অংশ হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications