Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় বাজেট ২০১৯ : আয়করের নিয়ম অপরিবর্তিত, পরিকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ কেন্দ্রের

আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০১৯-২০ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০১৯-২০ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভার অধিবেশনে এই বাজেট পড়ে শোনানো হবে। এদিন সকালে ১১টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন বাজেট পেশ করবেন। ইন্দিরা গান্ধীর পরে দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করবেন নির্মলা। তার আগে বৃহস্পতিবার মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কে সুব্রহ্মণ্যম ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করেছেন। তাতে দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা আভাস পাওয়া যায়। জিডিপি সম্পর্কেও কিছুটা ধারণা করা সম্ভব হয়। এই অবস্থায় বাজেট কোন দিশা দেখায় এখন সেটাই দেখার।

দেখুন সমস্ত লেটেস্ট আপডেট

Jul 05, 2019, 4:42 pm IST

একনজরে দেখে নিন রেল বাজেটে কী কী বলা হয়েছে।
https://bengali.oneindia.com/news/india/rail-budget-2019-know-what-nirmala-sitharaman-announces-057206.html
Jul 05, 2019, 4:14 pm IST

কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।
Jul 05, 2019, 2:08 pm IST

একই চর্বিতচর্বণ। বাজেট নিয়ে এমনই প্রতিক্রিয়া লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর।
Jul 05, 2019, 1:33 pm IST

বাজেট পেশের মধ্যে সেনসেক্স ৩০০ পয়েন্টের বেশি নিচে নামল। ৩৩৪.৬১ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়ে ৩৯৫৭৩.৪৫ পয়েন্টে।
Jul 05, 2019, 1:14 pm IST

বাজেট বক্তৃতা শেষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন।
Jul 05, 2019, 1:13 pm IST

আর্থিক ঘাটতি কমে ৩.৪ শতাংশ থেকে কমে ৩.৩ শতাংশ হয়েছে।
Jul 05, 2019, 1:06 pm IST

সোনায় কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশ করা হল।
Jul 05, 2019, 1:05 pm IST

বাজেট চলাকালীনই ১০০ পয়েন্টের বেশি নেমে গেল সেনসেক্স। চল্লিশ হাজারের নিচে অবস্থান করছে বাজেট।
Jul 05, 2019, 1:04 pm IST

প্যান- আধার ইন্টারচেঞ্জ করে কর দেওয়া যাবে। যাদের প্যান কার্ড নেই, তাঁরা আধার ব্যবহার করতে পারবেন। বাজেটে প্রস্তাব নির্মলার।
Jul 05, 2019, 12:56 pm IST

এক বছরে ১ কোটি টাকার বেশি তুললে ২ শতাংশ টিডিএস আদায় করা হবে। নগদ লেনদেন রুখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন।
Jul 05, 2019, 12:47 pm IST

২৫০ কোটি টাকা বার্ষিক টার্নওভার থাকলে ২৫ শতাংশ কর্পোরেট কর দিতে হতো। সেটা বাড়িয়ে ৪০০ কোটি টাকা করা হল। যার ফলে ৯৯.৩ শতাংশ কোম্পানি এর আওতায় চলে আসবে।
Jul 05, 2019, 12:42 pm IST

৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেবে সরকার। ঘোষণা নির্মলা সীতারমনের।
Jul 05, 2019, 12:40 pm IST

প্রত্যক্ষ কর বেড়েছে গত কয়েক বছরে ৭৮ শতাংশ হারে। ৬ লক্ষ থেকে বেড়ে তা হয়েছে ১১ লক্ষ কোটি টাকার বেশি। এবং প্রতি বছর তা বাড়ছে।
Jul 05, 2019, 12:30 pm IST

এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে বিশেষ নজর দেবে কেন্দ্র সরকার।
Jul 05, 2019, 12:26 pm IST

আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১০০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র। এজন্য বিশেষ কমিটিও গড়া হবে।
Jul 05, 2019, 12:17 pm IST

বিভিন্ন দেশে ভারতের নতুন দূতাবাস তৈরির কাজ চলেছে। আরও বেশ কয়েকটি দূতাবাস আগামিদিনে খুলবে। আফ্রিকায় ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে সেই উদ্দেশ্যে কাজ হয়েছে।
Jul 05, 2019, 12:15 pm IST

এনআরআই-দের ভারতীয় নাগরিকত্ব থাকলেই আধার কার্ড দেওয়া হবে। সংসদে প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Jul 05, 2019, 12:12 pm IST

মহিলাদের এগিয়ে এনে সমাজের সার্বিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে চলেছে এই সরকার। স্বামী বিবেকানন্দ মহিলাদের উন্নয়নের কথা বলেছিলেন। সেই পথেই চলবে কেন্দ্র। সব ক্ষেত্রেই মহিলাদের যোগদান রয়েছে। এবং ভারত গত এক দশকে মহিলাদের নানা শৃঙ্গজয় করতে দেখেছে। ফলে মহিলা উন্নয়নে এই সরকার বিশেষ নজর দেবে। মহিলা উদ্যোগপতিদের নানা প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হবে।
Jul 05, 2019, 12:08 pm IST

৩৫ কোটি এলইডি বাল্ব বিলি হয়েছে। ফলে সার্বিকভাবে ১৮, ৩৪১ কোটি টাকা বাঁচানো গিয়েছে।
Jul 05, 2019, 12:04 pm IST

স্টার্টআপের দিকে সরকার নজর দিচ্ছে, প্রোমোট করছে। এছাড়া ফান্ডিং ও আয়করের বিষয়টিও সরকারের নজরে রয়েছে। উদ্যোগপতিরা এগিয়ে এসেছে সরকারি সাহায্য নিয়ে। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পে অনেকে উপকৃত হয়েছে।
Jul 05, 2019, 12:02 pm IST

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ১০ লক্ষ মানুষকে শিক্ষিত করা হবে। এর সঙ্গে ভাষার ট্রেনিংও দেওয়া হবে। যাতে বিদেশেও কাজ করতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্সের মতো বিষয়েও ট্রেনিং চলবে যাতে বিদেশেও ভারতের যুবরা সফল হতে পারে।
Jul 05, 2019, 12:00 pm IST

খেলো ইন্ডিয়া প্রকল্প সফল হয়েছে। সরকার খেলাকে আরও জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে। নতুন সংগঠনও তৈরি করা হয়েছে।
Jul 05, 2019, 11:59 am IST

পাঁচ বছর আগে বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রমতালিকায় প্রথম ২০০তে ভারতের কোনও বিশ্ববিদ্যালয় ছিল না। তবে এখন ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে এবছর আগের চেয়ে তিনগুণ বেশি বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে। ফলে বিদেশি ছাত্রদের টেনে আনা হবে উচ্চশিক্ষায়।
Jul 05, 2019, 11:55 am IST

সরকার দেশের যুব সমাজের জন্য জাতীয় শিক্ষা নীতি আনতে চলেছে যাতে এটিকে আরও ভালোভাবে তুলে ধরা হয়। এবং এজন্য স্কুল ও উচ্চশিক্ষায় বেশ কিছু সংষ্কার করা হবে।
Jul 05, 2019, 11:52 am IST

এই সরকারের আমলে দেশের ৯৫ শতাংশ শহর খোলা শৌচমুক্ত ঘোষিত হয়েছে। ১ কোটি মানুষ স্বচ্ছতা অ্যাপ ডাউনলোড করেছেন। ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে সারা দেশকে খোলা শৌচমুক্ত করার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তা পূর্ণ করবে এই সরকার।
Jul 05, 2019, 11:51 am IST

গ্রামের পাশাপাশি শহরের দিকেও সরকারের নজর রয়েছে। এক শহর থেকে অন্য শহরে যাতে মানুষকে না যেতে হয়, সেদিকে সরকারের নজর রয়েছে।
Jul 05, 2019, 11:50 am IST

প্রধানমন্ত্রী ডিজিটাল প্রকল্পের মাধ্যমে দেশের ২ কোটি গ্রাম্য যুব ডিজিটাল সাক্ষর হয়েছে।
Jul 05, 2019, 11:49 am IST

৯.৬ কোটি শৌচালয় তৈরি হয়েছে ২০১৪ সালের ২ অক্টোবরের পর থেকে। ৬ লক্ষের বেশি গ্রাম খোলা শৌচমুক্ত ঘোষণা হয়েছে। এই সাফল্যকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব।
Jul 05, 2019, 11:48 am IST

শুদ্ধ জল সকলের কাছে পৌঁছে দেওয়া এই সরকারের কর্তব্য। জল শক্তি মন্ত্র খোলা হয়েছে যাতে সার্বিকভাবে সব রাজ্যের সঙ্গে কাজ করে ২০২৪ সালের মধ্যে জলজীবন মিশন-এর মাধ্যমে দেশের প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়া যায়। 'হর ঘর জল' মিশন নিয়েই এই সরকার কাজ করছে।
Jul 05, 2019, 11:45 am IST

সহজে ব্যবসা করা ও স্বচ্ছন্দে থাকা, এই দুটোই যাতে কৃষকরা করতে পারে, সেজন্য সরকার সচেষ্ট থাকবে।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+