Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Farmer Protest: কৃষকদের আন্দোলন প্রতিহত করা হলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিলেন বিশেষ বার্তা

শুক্রবার বিকেলে যখন হরিয়ানা-পাঞ্জাব সীমান্তের শম্ভুতে পুলিশ-কৃষক সংঘর্ষ চলছে, সেই সময় সংসদের অন্দর ছিল অন্যরকমই। জড়ো হওয়া কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুঁড়ছিল পুলিশ, চাইছিল কৃষকদের জমায়েত ছত্রভঙ্গ করতে। আর তাঁর আগে দিয়ে কৃষকদের দাবি দাওয়াই সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

কৃষকদের বিক্ষোভ এবং জাতীয় রাজধানীতে তাদের বৃহৎ আকারে জমায়েতের মধ্যে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার রাজ্যসভায় বলেন যে নরেন্দ্র মোদী সরকার ন্যূনতম সমর্থন মূল্যে সমস্ত কৃষিজাত পণ্য ক্রয় করবে।

Farmer Protest

কৃষকদের জন্য এমএসপি ইস্যুতে সম্পূরক প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি প্রশ্নোত্তরকালে এই আশ্বাস দেন। চৌহান বলেন, "আমি আপনার মাধ্যমে হাউসকে আশ্বস্ত করতে চাই যে কৃষকদের সমস্ত পণ্য ন্যূনতম সমর্থন মূল্যে কেনা হবে। এটি মোদী সরকার এবং মোদীর গ্যারান্টি পূরণের গ্যারান্টি"।

বিরোধী সদস্যদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, "যখন আমাদের বন্ধুরা ক্ষমতায় ছিল, তখন তারা রেকর্ডে বলেছিল যে তারা এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি গ্রহণ করতে পারে না, বিশেষ করে পণ্যের খরচের চেয়ে ৫০ শতাংশ বেশি দেওয়ার বিষয়ে। আমার কাছে তাঁদের সেই কথায় রেকর্ড রয়েছে"। তিনি তার দাবির সমর্থনে প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী কান্তিলাল ভুরিয়া, প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার এবং কেভি থমাসকে উদ্ধৃত করে একথা বলেন।

তার মন্তব্যের পর, চেয়ারম্যান জগদীপ ধনখড় তাকে তার দাবি প্রমাণ করার জন্য নথি রেকর্ডে জমা দেওয়ার কথা বলেন। শিবরাজ সিং চৌহানও তাতে সম্মত হন।

একই সাথে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ জিইয়ে রেখে চৌহান দাবি করেন, "তারা কখনই কৃষকদেরকে সম্মান করেনি এবং লাভজনক দামের জন্য কৃষকদের দাবিকে কখনও গুরুত্ব দেয়নি। আমি আপনার মাধ্যমে হাউসকে আশ্বস্ত করতে চাই যে ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উৎপাদন খরচের ৫০ শতাংশ মুনাফা দিয়ে ন্যূনতম সমর্থন মূল্য ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন"।

তিনি আরও দাবি করেছেন যে মোদী সরকার কৃষকদের জন্য লাভজনক মূল্য প্রদান করছে। বলেছেন যে, মোদি সরকার ধান, গম, জোয়ার, সয়াবিন কিনছে তিন বছর আগের উৎপাদন খরচের ৫০ শতাংশ হারে।

এদিন শিবরাজ সিং চৌহানের এই বক্তব্যের মাঝেই বাইরে, ৪৪ নং জাতীয় সড়ক জুড়ে পুলিশি ব্যারিকেডে আটকে যায় কৃষকদের র‍যালি। ১০০ জনেরও বেশি কৃষক আজকের মিছিলে পা মেলান। আর তারপরই পুলিশের সাথে কৃষকদের শুরু হয় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, চলে টিয়ার গ্যাস নিক্ষেপ। আর এই সবের মাঝে শান্ত গলায় কৃষকদের এমনই বার্তা দিলেন কৃষিমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+