Uniform Civil Code: নীতিগত সমর্থন আম আদমি পার্টির, সরব ঐক্যমত্যের দাবিতে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মোদী সরকারের প্রস্তাবে নীতিগত সমর্থন জানাল অরবিন্দ আম আদমি পার্টি। আম আদমি পার্টির পক্ষে সন্দীপ পাঠক জানিয়েছেন, তাঁরা মতাদর্শগতভাবে সমর্থন করে অভিন্ন দেওয়ানি বিধিকে। অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী এটি বাস্তবায়নের আগে সমস্ত ধর্ম ও রাজনৈতিক দলগুলির ঐকমত্য পৌঁছানো দরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ইউনিফর্ম সিভিল কোডকে নীতিগত জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবকে নৈতিক সমর্থন জানিয়েছে, বেশ কয়েকটি বিরোধী দলের তীব্রে বিরোধিতার একদিন পরেই।

arvind kejriwal

আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, অনুচ্ছেদ ৪৪ অনুয়ায়ী একটি অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত। তবে তারা বিশ্বাস করে যে এটি কার্যকর করার আগে সমস্ত ধর্ম এবং রাজনৈতিক দলগুলিকে ঐকমত্যে পৌঁছতে হবে। তবে আপ নেতা এই ঘটনায় বিজেপিকে একহাত নিতেও ভোলেননি।

বিজেপিকে নিন্দা করে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জটিল সমস্যা উত্থাপন করেছেন এই সময় বিষয়টি উত্থাপন করে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। এ বছরের শেষের দিকে ভোট। তার আগে বিভাজন তৈরি করবে এই অভিন্ন দেওয়ানি বিধি।

বিজেপির অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন বা এই সমস্যা সমাধানে কোনো আগ্রহ নেই। বিজেপি কেবল একটি বিভ্রান্তির অবস্থা তৈরি করতে চাইছে। যাতে দেশে বিভাজন তৈরি করা যায়। তারপরে নির্বাচনে ফায়দা তোলা যায়।

আপের অভিযোগ, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি গত নয় বছরে কিছু কাজ করতেন, তাহলে তিনি কাজের সমর্থন পেতেন। যেহেতু প্রধানমন্ত্রীর কাজের সমর্থন নেই, তাই তিনি অভিন্ন দেওয়ানি বিধির সমর্থন চাইবেন, এটাই স্বাভাবিক।"

narendra modi

এই অভিন্ন রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুটির জন্য আপের সমর্থন ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে একটি ফ্রন্ট গঠনের জন্য বিরোধীদের মধ্যে বিভাজন আনবে। কংগ্রেস, ডিএমকে ও আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম-সহ বেশ কয়েকটি দল প্রধানমন্ত্রীকে বিভাজনকারী বলে অভিযুক্ত করেছে ইতিমধ্যে।

গত সপ্তাহে পাটনায় বিরোধী ঐক্য সভায় দিল্লি অধ্যাদেশ ইস্যুতে কংগ্রেসের নীরবতা নিয়ে আম আদমি পার্টির মুখর হয়েছিল। তার ফলে গত সপ্তাহে বিরোধী ঐক্যে ফাটল দেখা দেয়। অধ্যাদেশটি সুপ্রিম কোর্টের আদেশকে অগ্রাহ্য করে দিল্লি সরকারকে আমলাদের বদলি এবং নিয়োগের উপর নিয়ন্ত্রণের অনুমতি দেয়।

কংগ্রেস এই অধ্যাদেশ নিয়ে কী ভূমিকা নেয়, তার উপর নির্ভর করবে বিরোধী জোটে আপের অন্তর্ভুক্তি। আপ জানিয়েছিলেন দিয়েছে কংগ্রেসের অবস্থান স্পষ্ট না হলে পরবর্তী বৈঠকে যাবে না। এর মধ্যে আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপের সমর্থন বিরোধী জোটে অন্য মাত্রা এনে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+