'সিদ্ধান্তহীন' আলোচনা কেন্দ্রের! 'দিল্লি চলো' সিদ্ধান্তে অনড় কৃষকরা, সীমানা দুর্গে পরিণত
কৃষক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কোনও সিদ্ধান্ত ছাড়াই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়ে সোমবার গভীর রাাতে। যে কারণে কৃষকরা মঙ্গলবার দিল্লি চলোর সিদ্ধান্তে অনড়। এদিকে এই পরিস্থিতির জেলে দিল্লির সীমানায় এবং জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। দিল্লির এন্ট্রি পয়েন্টগুলিতে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। সমাবেশের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বেশ কয়েকঘন্টা বৈঠকের পরেও কৃষক নেতা এবং সরকার পক্ষ মূল দাবি নিয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়। সরকারি তরফে অবশ্য দাবি করা হয়েছে বেশিরভা৯গ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। একটি কমিটি গঠনের মাধ্যমে আরও কিছু সমাধানের একটি ফর্মুলার প্রস্তাব করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে পাঁচঘন্টার বৈঠকে কোনও সিদ্ধান্ত গ্রহণ না হওয়ায় কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে দিল্লি চলোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কৃষকরা মনে করেন না, সরকার তাদের কোনও দাবিতে সিরিয়াস। কৃষকরা মনে করেন না, সরকার তাঁদের দাবি পূরণ করতে চায়। তিনি আরও বলেছেন, সরকার যদি কৃষকদের নিয়ে কোনও প্রস্তাব গ্রহণ করত, তাহলে তাদের আন্দোলন পুনর্বিবেচনা করা যেত।
তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা ভবিষ্যতে সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী। তিনি দাবি করেছেন, বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। বাকিগুলির সমাধানের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্র ২০২০-২১ তে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দাবি এখন মানতে চায়নি।
এদিকে কৃষকদের আন্দোলনের কারণে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির সীমানা দূর্গে পরিণত হয়েছে। দিল্লির পুলিস কমিশনার সঞ্জয় অরোরা বারো মার্চ পর্যন্ত বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছেন। সমাবেশ ছাড়া ট্রাক্টরের ঢোকা, অস্ত্র কিংবা দাহ্য জিনিস বহন ও নিষিদ্ধ করা হয়েছে।
সিংগু, টিকরি এবং গাজিপুর সীমান্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তার উল্লেখযোগ্য অংশে কংক্রিটের ব্লক দিয়ে কাঁটাতার দিয়ে সুরক্ষিত করা হয়েছে। কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আধঘন্টার মধ্যে তারা ব্যারিকেডগুলি ভেঙে ফেলবে। মঙ্গলবার সকালে কৃষকদের দিল্লি চলো যাত্রা শুরু। পঞ্জাবের সাংরুরের কৃষকরা হরিয়ানা হয়ে দিল্লিতে আড়াই হাজার ট্রাক্টর নিয়ে আসছেন। সম্মিলিত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল জানিয়েছেন, দুশোর বেশি কৃষক ইউনিয়ন দিল্লি চলোতে যোগ দিচ্ছে।
দিল্লি সীমান্তে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, হরিয়ানা সরকার পঞ্জাবের সঙ্গে রাজ্যের সীমানায় নিরাপত্তা জোরদার করেছে। অম্বালা, ঝিন্দ, ফতেহাবাদ, কুরুক্ষেত্র ও সিরসার মতা এলাকায় কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এদিন থেকে দিল্লিতে ব্যক্তিগত যানবাহনের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। যাত্রীদের সেই অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতে এবং সীমানা এড়াতে বলা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications