'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানকে তুড়ি , ফের অ্যাসিড হানা, এবার শিকার মহিলা অ্যাথলিটরা
বেটি বাঁচাও বেটি পড়াও -য়ের স্লোগানকে ফ্লপ করে দিয়ে এখনও মহিলাদের ওপর নির্যাতন বেড়েই চলেছে।
যোগীর রাজ্য সম্পর্কে 'নৈরাজ্য' শব্দটিই বোধহয় সবচেয়ে ভালো বিশেষণ। বিভিন্ন রকমের দুষ্কৃতী হানার ঘটনা এখানকার নিত্য নৈমিত্তিক বিষয়। এবার যোগীর রাজ্যে মহিলা ক্রীড়াবিদরা অ্যাসিড হানার শিকার হলেন।

রোজকার মতো সকালে স্টেডিয়ামে অনুশীলন করতে যাচ্ছিলেন সেসময়ে বাইকে চেপে এসে তাদের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। বাইকে দুটি পুরুষ ও একজন মহিলা ছিলেন। মীরটের লাল কুর্তি এলাকায় এই অ্যাসিড হানার ভয়ানক ঘটনা ঘটল। পুলিশ অবশ্য জানিয়েছে ঘটনায় অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বছর কুড়ির একজন বক্সার ও ও কুস্তিগির কৈলাশ প্রকাশ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তাদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন আহতদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে দুই মহিলার কাঁধে ও পিঠে অ্যাসিডে পুড়ে গেছে।
মীরটের পুলিশ সুপার মানসিং চৌহ্বান জানিয়েছেন, 'যাঁদের ওপর হামলা চালানো হয় তাঁদের একজনের বাবা যে জেলে আছে, সেই জেলেই আছে যাঁরা আক্রমণ করেছিল তাদের ভাই। জেলের মধ্যে আক্রান্তর বাবা ও আক্রমণকারীর ভাইয়ের মধ্যে গন্ডগোলের বদলা হিসেবে ওই মহিলা ক্রীড়াবিদের ওপর হামলা চালানো হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তৃতীয় জনের খোঁজ চলছে। তদন্ত জারি রয়েছে। '
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications