পুলিশের বেশে এসে দুই বোনকে গর্ণধর্ষণ, চাঞ্চল্য এলাকায়
পুলিশের বেশে এসে দুই বোনকে গর্ণধর্ষণ, চাঞ্চল্য এলাকায়
রক্ষকই ভক্ষক। রবিবার সম্বল জেলার বেহজোইতে পুলিশ কনস্টেবলের পোশাক পরে দুই বোনকে গণধর্ষণ করল কয়েকজন ব্যক্তি।

রিপোর্টে জানা গিয়েছে, অভিযুক্তরা গাড়িতে করে এসে ওই দুই বোনের বাড়িতে ঢুকে পড়ে। তারা অভিযোগ করে যে পরিবারের অন্য সদস্যরা মদের ব্যবসার সঙ্গে জড়িত এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুই বোনকেও থানায় নিয়ে যেতে বলা হয়। এরপর পুলিশ কনস্টেবলের পোশাক পরা অভিযুক্তরা দুই বোনকে বাড়ির পাশের জঙ্গলের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে এক–একজন করে ধর্ষণ করে। এরপর আক্রান্তদের ওখানেই ফেলে রেখে তারা চলে যায়।
দুই বোন কিছু সময় পর বাড়িতে আসে এবং পরিবারকে সব জানায়। পরিবারের লোক বেহজোই পুলিশের কাছে গিয়ে সব বলে। কিন্তু পুলিশ জানায় যে তাদের তরফ থেকে কাউকে দুই বোনের বাড়িতে পাঠানো হয়নি। ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। আক্রান্তদের মেডিক্যাল চেক–আপে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications