ফের বদায়ুঁ: দুই নাবালিকা বোনকে অপহরণ করে গণধর্ষণ করা হল বন্দুকের নিশানায়
বদায়ুঁ (উত্তরপ্রদেশ), ২ এপ্রিল : ফের দুই নাবালিকা বোনকে গণধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রশের বাদায়ুঁতে। জরিফ নগর জেলায় এই দুই বোনকে প্রথমে অপহরণ করা হয় তারপর বন্ধুকের নিশানায় রেখে ৫ জন মিলে গণধর্ষণ করে দুই নাবালিকার।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে কোনও কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারা। তখনই ৫ জন মিলে অপহরণ করে দুই বোনকে। তারপর তাঁদের একে একে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্য়ে দুজন ভাই ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এরপর ওই দুই বোন অভিযুক্তদের চিহ্নত করলে গ্রামবাসীরা তাদের ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পীড়িতাদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গত বছর মে মাসে ১৪ ও ১৫ বছরের দুই বোনকে এই বদায়ুঁতেই গণধর্ষণের পর গাছ থেকে জ্যান্ত ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে অন্তত তেমনটাই উঠে এসেছিল। যদিও ঘটনার পাঁচ মাস বাদে নভেম্বরে সিবিআই জানিয়ে দেয় গণধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা ঘটেনি, পুলিশের দাবিই সত্যি দুই বোন আত্মহত্যা করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications