ফের জোড়া ধর্ষণের পর খুন! ফের শিরোনামে বিজেপি শাসিত দুই রাজ্য

কয়েকদিন আগে এটাহ-তে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুন করার ঘটনার পর এখানেই বৃহস্পতিবার রাতে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

উন্নাও ও কাঠুয়াতেই ঘটনা থেকে নেই। বৃহস্পতিবার সামনে এসেছিল সীতাপুরের ঘটনা। সেখানে বাবা ও তার বন্ধুদের হাতে ১৮ ঘণ্টা ধরে গণধর্ষণের শিকার হতে হয়েছিল যুবতীকে। এবার সামনে এল উত্তরপ্রদেশেরই আর এক জায়গার ঘটনা।

ফের জোড়া ধর্ষণের পর খুন! ফের শিরোনামে বিজেপি শাসিত দুই রাজ্য

কয়েকদিন আগে এটাহ-তে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুন করার ঘটনার পর এখানেই বৃহস্পতিবার রাতে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ ও ছত্তিসগড়ে দুটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত পিন্টু কুমারকে গ্রেফতার করে খুন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। নয় বছর বয়সী শিশুর বাবা পুলিশে অভিযোগ করলে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী পকসো আইনেও মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকেমেয়েটি নিখোঁজ ছিল। এটাহ-র আলিগঞ্জ এলাকায় একটি গ্রামে সে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। শুক্রবার ভোরে তিনটের সময় বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি ফার্মের মধ্যে দেহ পাওয়া যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে ছত্তিসগড়ের কবীরধাম জেলায় দশ বছরের বালিকাকে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বরের বন্ধুরা ধর্ষণ করে খুন করে। এই ঘটনায় উত্তম সাহু নামে এক অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। মেয়েটিকে ধর্ষণ করার পরে মাথায় পাথর মেরে হত্যা করা হয়। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে।

দেশ জুড়ে কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার মতো একাধিক ঘটনা ঘটছে। তা নিয় শুধু দেশেই নয়, বিদেশেও প্রতিবাদ চলছে। এটাহ-তে, সুরাটের পর উত্তরপ্রদেশে পরপর এমন ঘটনা ঘটায় যোগী আদিত্যনাথের সরকারকে বিরোধীরদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে। ছত্তিসগড়েও বিজেপি সরকার তোপের মুখে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+