নিরাপত্তা বাহিনীর ওপর হামলা! গুলি যুদ্ধে কুলগাঁওয়ে মৃত ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। রবিবার বিকেলের দিকে এই সংঘর্ষ হয়। তৃতীয় এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। রবিবার বিকেলের দিকে এই সংঘর্ষ হয়। তৃতীয় এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিরা লস্করের সদস্য বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকে কুলগাঁও-এ ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাড্ডার এলাকায় রোড ক্লিয়ারিং পার্টির ওপর জঙ্গিরা হামলা চালায় বলে জানা গিয়েছে। ২৮ জুন থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনা-সিআরপিএফ-এর জাতীয় সড়কে পাহারা দিচ্ছে। সেইরকমই এক জায়গায় এই হামলা চলে।
২২ জুন নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ আইএসআইএস জঙ্গির মৃত্যু হয়েছিল। যার মধ্যে ছিল নিষিদ্ধ ঘোষিত আইএস-এর কাশ্মীরের প্রধান দাউদ আহমেদ সফি। গুলি যুদ্ধে এক পুলিশকর্মী এবং এক সাধারণ বাসিন্দারও মৃত্যু হয়।
রবিরারে এই সংঘর্ষ নিয়ে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান।
Third terrorist surrenders with arms/ammunition to Police/SF.
— Shesh Paul Vaid (@spvaid) June 24, 2018












Click it and Unblock the Notifications