ক্রমেই তীব্র হচ্ছে স্টেজ ৩-এর আতঙ্ক! বিদেশ ভ্রমণ না করেও করোনা আক্রান্ত হচ্ছেন একের পর এক
পুনের পর এবার নয়ডা। শুধু নয়ডা নয় মাদুরাইতেও। পর পর বিদেশে যাত্রা না করেও করোনা আক্রান্তের খোঁজ মিলছে ভারতে। মঙ্গলবার নয়ডার গৌতমবুদ্ধ নগরে ৪৭ বছরের এক মহিলার খোঁজ মেলে যিনি সাম্প্রতিক সময়ে বিদেশে ভ্রমণ করেননি।

মাদুরাইতে আক্রান্ত বিদেশএ ভ্রমণ না করা যুবক
এদিকে তামিলনাড়ুর এক যুবকও বিদেশে ভ্রমণ না করেই করোনা আক্রান্ত হয়েছেন। তিনি খুবই অসুস্থ রয়েছেন বলে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। আর এর জেরেই ক্রমে বাড়ছে ভারতের স্টেজ ৩-এ চলে যাওয়ার আশঙ্কা।

এর আগে পুনেতে খোঁজ মেলে এরকমই এক মহিলার
এর আগে মহারাষ্ট্রের পুনেতে ৪০ বছরের এক মহিলার শরীরে এবার থাবা বসালো করোনা। যদিও সাম্প্রতিককালে তার কোনও বিদেশযাত্রার অভিজ্ঞতা নেই বলে জানিয়েছেন করোনায় আক্রান্ত ওই মহিলা।

যেই উপসম নিয়ে ভর্তি হয়েছিলেন
সূত্রের খবর, কয়েকদিন ধরে শারীরিক দুর্বলতা ও শুকনো কাশি হওয়ার কারণে প্রথম তিনি সোয়াইন ফ্লু (এইচ ১ এন ১) সংক্রমণের সন্দেহে ডাক্তারি পরীক্ষা করান। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে তার নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা সংক্রমণের কথা জানা যায়।

স্টেজ ৩-এর আশঙ্কা
সূত্রের খবর ওই মহিলার সাম্প্রতিককালে বিদেশের ভ্রমণের ইতিহাস নেই। তবে ৩ মার্চ একটি বিয়েতে যোগ দিতে তিনি নভি মুম্বাইয়ের ভাশিতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় এই মহিলার করোনা সংক্রমণের ঘটনাটি যাচাইয়ের জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications