Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather India: ধেয়ে আসছে দুটি ঘর্ণিঝড়! বাংলা সহ ১৮টি রাজ্যে তাণ্ডব দেখাবে প্রকৃতি

প্রাক হোলি মুহূর্তে প্রায় প্রতিদিন রদবদল হচ্ছে আবহাওয়ায়। উত্তর থেকে দক্ষিণ, আবহাওয়ার খামখেয়ালী কোনায় রীতিমতো অবাক দেশবাসী। মার্চ মাসের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছে গরম। তবে এরই মাঝে পাওয়া গেল আরও এক খবর। একটি নয় দু-দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে!

ঝড়বৃষ্টিতে আবারও লন্ডভন্ড হতে চলেছে একাধিক রাজ্য। ভরা বসন্তেই তাণ্ডব দেখাবে প্রকৃতি। উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের প্রায় ১৮ টি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ ই মার্চ পর্যন্ত দুর্যোগের ঘনঘটা বজায় থাকতে চলেছে দেশের একটি বিশেষ অংশে। সুদূর ইরাকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর যা ক্রমেই ধেয়ে আসছে ভারত সহ ভারত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে। এবং যার ফলে ভারতের উত্তরিভাগে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।

Weather India

ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর, বিহার এবং পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, জম্মু ও কাশ্মীর থেকে বিহার পর্যন্ত এলাকা, উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত। আর যার ফলে ১৮ টি রাজ্যে হবে বৃষ্টিপাত।

অন্যদিকে, ওপর একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে আগামী পাঁচ দিন, পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ থেকে ১৫ মার্চ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

অন্যদিকে ১৩ ই মার্চ থেকে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস জারি হয়েছে। একই সঙ্গে এই সময়কালে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু এবং কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হওয়া অফিস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+