ভারতে অনুপ্রবেশের চেষ্টা দুই চিনা নাগরিকের! সন্দেহভাজনদের আটক করল বিহার পুলিশ
ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় দুই চিনা নাগরিককে আটক করা হল। শনিবার বিহারের পূর্ব চম্পারন জেলার রক্সৌল থেকে সন্দেহভাজন দু-জনকে আটক করে বিহার পুলিশ। অভিযোগ, ভারত-নেপাল সীমান্ত দিয়ে ধৃত দুই চিনা নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
বিহারের পূর্ব চম্পারন জেলার পুলিশ সুপার জানান, ভারত-নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী দু-জনকে চিনা নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, যে দুইজন সন্দেহভাজন ধরা পড়েছে তাঁরা চিনা নাগরিক। একজনের নাম ঝাও জিং এবং অপরজনের নাম এফইউ কং।

পূর্ব চম্পারন পুলিশের সুপারিনটেনডেন্ট কান্তেশ কুমার মিশ্র রবিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানান। তিনি বলেন, চিনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংজির বাসিন্দা ঝাও জিং এবং এফইউ কং। দুই চিনা নাগরিককে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে রৌক্সল শহরে ভারতীয় কাস্টমস অফিসের হাতে ধরা পড়ে।
তারপর কাস্টমস অফিসের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। তাদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে তাঁরা সীমান্ত পার করে, তা জানা যায়নি। তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন।
সীমান্তে মোতায়েন ইমিগ্রেশন কর্মকর্তারা এই ঘটনার পিছনে সীমান্তের ওপার থেকে ভারতীয় ভূখণ্ডে চিনা নাগরিকদের অবৈধ চলাচলের কারণ হিসেবে 'গুপ্তচরবৃত্তি'র সম্ভাবনাকে উড়িয়ে দেননি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তাঁরা অদ্ভুত আচরণ দেখিয়েছেন।
পুলিশের কথায়, ধৃতদের মধ্যে একজন ইংরেজিতে সাবলীল। তাঁদের দেওয়া বিবৃতিগুলি অসামঞ্জস্যপূর্ণ এবং স্ব-বিরোধী। এই দু'জন অতীতেও সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। এর আগে চলতি বছরের ২ জুলাই তাদের গ্রেফতার করা হয়। সেই সময়ে তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। তাঁদের ভিসা নিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছিল।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১











Click it and Unblock the Notifications