ভারতে কতটা সহজ হয়েছে ব্যবসা- বাণিজ্য, টুইট যুদ্ধে জড়ালেন রাহুল- জেটলি

ভারতে ব্যবসার সুবিধে নিয়ে এবার টুইট যুদ্ধে জড়ালেন রাহুল গান্ধী ও অরুণ জেটলি, গালিবের কবিতা উদ্ধৃত করে জেটলিকে কটাক্ষ রাহুলের

ভারতে ব্যবসার সুবিধে নিয়ে এবার টুইট যুদ্ধে জড়ালেন রাহুল গান্ধী ও অরুণ জেটলি। মঙ্গলবারই বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টে ভারত ৩০ ধাপ ওপরে উঠে এসেছে সহজে ব্যবসার পরিবেশের নিরিখে। সেই প্রেক্ষিতেই এদিন রাহুল গান্ধী টুইট করে অরুণ জেটলিকে কটাক্ষ করেন। পাল্টা দিতে ছাড়েননি অরুণ জেটলিও।

ভারতে কতটা সহজ হয়েছে ব্যবসা- বাণিজ্য, টুইট যুদ্ধে জড়ালেন রাহুল- জেটলি

মঙ্গলবারই সহজ ব্যবসার পরিবেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। এই রিপোর্টে ১৯০টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০তম। ৩০ ধাপ উঠে এসেছে। কিন্তু এই রিপোর্টে খুশি না হয়ে বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। মির্জা গালিবের একটি কবিতা থেকে উদ্ধৃত করে রাহুল টুইট করে বলেন, সহজে ব্য়বসা করার আসল সত্যটা কী, তা সকলেই জানে, তবে ড.জেটলি নিজে মনে মনে এটা ভেবে খুশি থাকতে পারেন।

এদিন গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়েও জেটলি ও মোদীকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধী। তিনি বলেন ঠাণ্ডা ঘরে বসে ব্যবসার সরলিকরণের কথা বলা অনেক সহজ, জেটলি কখনও কোনও ছোট দোকানে নিয়ে জিজ্ঞাসা করুন তিনি কতটা সহজে ব্যবসা করতে পারছেন।

এদিকে রাহুল গান্ধীর টুইটের জবাব দিতে দেরি করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাল্টা টুইট করে তাঁর দাবি, ইউপিএ আমলে দুর্নীতি করতে সুবিধে হত, এনডিএ আমলে দুর্নীতি সরে গিয়ে ব্যবসা করতে সুবিধে হচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, কর পরিকাঠামো, লাইসেন্স প্রদান, লগ্নিকারীদের সুরক্ষা ও দেউলিয়া সংক্রান্ত মামলার নিষ্পত্তির জেরে ভারতে ব্য়বসা করা এখন অনেক সহজ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+