দিল্লি-মুম্বইয়ের টুইটারের অফিস বন্ধ, কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দিল্লি এবং মুম্বইয়ের দফতর বন্ধ করায় টুইটার নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে

মালিকানা বদলের পর থেকেই টুইটার নিয়ে বেশ টানাপোড়েন চলছে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে পরিষেবা প্রাপ্তিতে সমস্যা একাধিক বিষয় ঘটতে শুরু করেছে টুইটার নিয়ে। তারমধ্যেই হঠাৎ করে দিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওযার আসে শুক্রবার। সেই সব দফতরের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এবার আশঙ্কা করা হচ্ছে তাহলে কি আরও কর্মী ছাঁটাই করতে চলেছে টুইটার।

দিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ

দিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ

ভারতের দুটি গুরুত্বপূর্ণঁ জায়গার অফিস বন্ধ করল টুইটার। দিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। যদিও বেঙ্গালুরুর অফিসে এখনও সেরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সেখানে স্বাভাবিক ভাবেই কাজ করছেন সেখানকার কর্মীরা। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর অফিস বন্ধ করার কোনও খবর প্রকাশ্যে আসেনি।

কর্মী ছাঁটাই

কর্মী ছাঁটাই

ইনল মাস্ক টুইটারের দায়িত্ব নেওযার পর থেকেই নির্মম ভাবে কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। প্রায় ৯০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করে ফেলেছে টুইটার। তার মধ্যে ভারতেরই ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তার মধ্যেই আবার মুম্বই এবং দিল্লির অফিস বন্ধ করে দেওয়ায় নতুন করে শঙ্কার মেঘ দেখছেন কর্মীরা। আর্থিক সংকট টাকাটে নির্মম ভাবে ছাঁটাই এবং গোটা বিশ্বের একাধিক জায়গায় অফিস বন্ধ করতে শুরু করেছে টুইটার। দিল্লির পলিটিকাল সেন্টারে এবং মুম্বইয়ের ফিনান্সিয়াল হাবে ছিল এই অফিস দুটি।

দেউলিয়া টুইটার

দেউলিয়া টুইটার

দেউলিয়া হয়ে গিয়েছে টুইটার। এমনই জল্পনা শুরু হয়েছে। সেকারণেই এই ভাবে নির্মম ভাবে চলছে কর্মী ছাঁটাইয়ের কাজ। বিশ্বের একাধিক শহরে টুইটার অফিস বন্ধ করতে শুরু করেছে। যদিও ইলন মাস্ক এই নিয়ে তেমন কথা বলেছেননি। ভারতে দুটি অফিস বন্ধ করে দেওয়ার নেপথযে কাজ করছে নতুন কোনও উদ্দেশ্য কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছ। কয়েকদিন আগে টুইটার ব্যবহার করার জন্য টাকা দিতে হবে বলেও জানিয়েছিলেন এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

থাকবে তো টুইটার

থাকবে তো টুইটার

যেভাবে নির্মম ভাটে কর্মী ছাঁটাই এবং টুইটারে অফিস বন্ধ করা হচ্ছে তাতে এই সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব নিয়েও সংকট তৈরি হচ্ছে। টুইটার আবার উঠে যাবে না তো। কারণ যে গতিতে এগোচ্ছে সেটা তাতে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতেই নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোশ্যাল িমডিয়ায় যাঁরা টুইটারে সক্রিয় তাঁরাও এই নিয়ে সংশয় প্রকাশ করেছে। ইলন মাস্কের অপসারণ দাবি করেছে অনেকেই। ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই এই সব সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+