TV-CNX opinion poll: দেশের এই রাজ্যে ২৫ টি লোকসভা আসনে নিশ্চিত জয় পাবে বিজেপি! ইঙ্গিত সমীক্ষায়
TV-CNX opinion poll: হাতে আর মাত্র কয়েকটা মাস! বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তবে সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। বড় পরীক্ষা মোদী-শাহের কাছে। তবে এখন যদি লোকসভা নির্বাচন (Lok Sabha election) হয় তাহলে কেমন হবে মধ্যপ্রদেশের ফলাফল?
সম্প্রতি India TV-CNX একটি সমীক্ষা চালিয়েছে। আর তাতে স্পষ্ট বিজেপির জয়। আর এই ইঙ্গিত কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বিজেপি নেতৃত্বকে। TV-CNX opinion poll এর সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশের ২৯ টি লোকসভা আসন। আর তার মধ্যে ২৫টি যেতে পারে বিজেপির কাছে।

খুব একটা সন্তোষজনক অবশ্য ফল হবে না কংগ্রেসের। এমনটাই ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী চারটি আসন নিয়েই রাহুল গান্ধীদের সে রাজ্যে সন্তুষ্ট থাকতে হবে। তবে ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে তিনটি আসন হারাতে পারে বিজেপি।
আর সেগুলিই কংগ্রেসের ঝুলিতে যোগ হতে পারে। এমনটাই ইঙ্গিত TV-CNX opinion poll এর সমীক্ষায়। শুধু তাই নয়, সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশের বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট। আর কংগ্রেস পাবে ৪১ শতাংশ ভোট। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ( Lok Sabha election) মধ্যপ্রদেশ থেকে ২৮ টি আসন পেয়েছিল বিজেপি। আর কংগ্রেসের ঘরে গিয়েছিল মাত্র একটি। পাঁচ বছর পর বিজেপির ভোট সে রাজ্যে ১০ শতাংশ কমতে পারে India TV-CNX এর সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে কংগ্রেসের সে রাজ্যে কংগ্রেসের ৭ শতাংশ ভোট বাড়তে পারে বলেও সমীক্ষায় উঠে এসেছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের হাতে এখনও কয়েকটা মাস বাকি আছে। কয়েকমাসে একাধিক হিসাব বদলে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে এখনই যদি ভোট হয় তাহলে মধ্যপ্রদেশে কেমন ফল করবে বিজেপি তা নিয়েই এই সমীক্ষা চালানো হয়েছে।












Click it and Unblock the Notifications