বিহারে ফ্লোর টেস্টের আগেই NDA-তে ঝামেলা! নীতীশ কুমারের যাত্রায় কতটা কাঁটা ক্ষুব্ধ জিতেন রাম মাঞ্ঝি?

সোমবার সকালে একদিকে যখন ঝাড়খণ্ডে ফ্লোর টেস্ট হচ্ছে, অন্যদিকে বিহারের ফ্লোর টেস্টের আগেই সেখানকার রাজনীতিতে সংকটের মেঘ। কংগ্রেসে ভাঙনের আশঙ্কার পরেও এনডিএ-তে সবকিছু ঠিকঠাক চলছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। নীতীশ কুমার সরকারকে সমর্থনকারী হাম প্রধান জিতেন রাম মাঞ্ঝি নিজের দাবিতে অনড় রয়েছেন। মাঞ্ঝি বলেছেন, তাঁর দলকে সরকারে দুটি মন্ত্রী পদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা উচিত।

উল্লেখ্য বর্তমানে শুধু জিতেন রাম মাঞ্ঝির ছেলে সন্তোষ সুমনকে মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে চিরাগ পাসোয়ানও মাঞ্ঝির দাবিকে সমর্থন করে বিষয়টিকে উস্কে দিয়েছেন। বিধানসভায় মাঞ্ঝির দলের চার বিধায়ক রয়েছেন। সপ্তাহ খানেক আগেই আরজেডি মাঞ্ঝিকে প্রস্তাব দিলেও, হিন্দুস্তান আওয়ামি মোর্চা এনডিএ থাকার কথা জানিয়েছিল। এদিকে মাঞ্ঝির চাপের রাজনীতির সামনে নীতীশ কুমারের সরকার মাথা নত করতে পারে বলে জানা গিয়েছে, কেননা বিহার বিধানসভায় সংখ্যার খেলা বড় কারণ হয়ে উঠেছে।

নীতীশ কুমার

বারো ফেব্রুয়ারি বিহার বিধানসভায় ফ্লোর টেস্ট হওয়ার কথা রয়েছে। সেই পরিস্থিতিতে বিহার বিধানসভায় ২৪৩ টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১২২ আসনের প্রয়োজন। খাতায়-কলমে শাসক গোষ্ঠীর ১২৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। সেখানে বিজেপির ৭৮ জন ছাড়াও জেডিইউ-এর ৪৫, হামের চার ও এক নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে বিরোধীদের ঝুলিতে ১১৪ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি। এর মধ্যে আরজেডির ৭৯, কংগ্রেসের ১৯ ও বামেদের ১৬ জন বিধায়ক রয়েছেন।

তবে জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেছেন সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় অনেক কিছু হতে পারে। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারের রাজনীতিতে এখনও খেলা চলেছে। সেই পরিস্থিতিতে এনডিএ-র পথে বাধা তৈরি করতে পারেন একমাত্র জিতেন রাম মাঞ্ঝিই।

শুধু দুটি মন্ত্রীপদই নয়, নতুন সরকারে গুরুত্বপূর্ণ বিভাগেরও দাবি করেছে হাম। যদিও বিষয়টি উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা জিতেন রাম মাঞ্ঝির ছেলে তথা হাম বিধায়ক সন্তোষ সুমন।

এই জিতেন রাম মাঞ্ঝিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। জিতেন রাম মাঞ্ঝি নীতীশ কুমারের কাছে দুটি মন্ত্রিপদের দাবি করেছেন, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেন, তিনি (জিতেন রাম মাঞ্ঝি) মহাজোটের সঙ্গে এলে, তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে। অখিলেশ প্রসাদ সিং-য়ের এই মন্তব্যের পরে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+