Tripura election 2023: কমিশনে বিজেপির বিরুদ্ধে নালিশ বামেদের, ভোট দিয়ে কড়া বার্তা মানিক সরকারের
ত্রিপুরায় একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে
ঘণ্টা খানেক কাটতে না কাটতেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত অশান্তি। ত্রিপুরার ধনপুর এবং শান্তিরবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাম কর্মী সমর্থকদের উপর হামলা অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বামেরা। এদিকে সকাল সকাল নিজের এলাকায় বুথে গিয়ে ভোট দান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ভোট চলছে ত্রিপুরায়
অবশেষে ভোট শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালেই ভোটারদের স্বতোঃস্ফূর্ত ভোট দানের আহ্বান জানিয়েছেন। সকলে বুথে গিয়ে আগে ভোট দিয়ে আসুন অনুরোধ জানিয়েছেন মোদী-শাহরা। সকাল থেকেই ত্রিপুরার একাধিক জায়গার যে ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে মানুষ ভোট দিতে বেরিয়েছেন এবং লম্বা লাইন দেখা গিয়েছে বুথে বুথে ভোটারদের লম্বালাইন দেখা গিয়েছে।

বিক্ষিপ্ত অশান্তির ঘটনা
বেলা বাড়তেই ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে অশান্তর খবর আসতে শুরু করেছে। গোমতী জেলার কাঁকড়াবন এবং শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে সেই পোলিং এজেন্টরা। আবার কাঁকড়াবাজারে সিপিএম কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। সেখানে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শান্তিরবাজারেও আক্রান্ত হয়েছেন সিপিএম কর্মী সমর্থকরা। ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের ভোট দানে বাধাদেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

কড়া বার্তা মানিক সরকারের
সকাল সকাল ভোটদান করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জানিয়েছেন ত্রিপুরায় একাধিক জায়গায় সিপিএমের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। ভোটারদের ভোট দান করতে বাধা দেওয়া হচ্ছে। এর নেপথ্যে রয়েছে বিজেপি। বিজেিপ কর্মী সমর্থকরাই হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই বামেদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। এবারে বিধানসভা ভোটে প্রার্থী হননি মানিক সরকার। কিন্তু দলের প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছেন তিনি।

অভিযোগ অস্বীকার বিজেপির
যদিও এই সব অশান্তি এবং হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁদের বিরুদ্ধে ভুয়ো প্রচার করা হয়েছে। সকালে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ মানিক সাহা ভোটদান করেন নিজের বুথে। সেখানে তিনি বলেছেন বোমাবাজি করা বামেদের অভ্যাস। বিজেপি এই সব কাজ করে না। এবার কারোর সাহায্য ছাড়াই ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications