Tripura election: তিপ্রাল্যান্ডের দাবি অন্যায্য, তাহলে বাংলা ভাগের দাবির কী হবে? কী বললেন হেমন্ত বিশ্বশর্মা
ত্রিপুরা নির্বাচনের প্রচারে এসে বাংলাভাগের দাবি নিয়ে কী জানালেন হেমন্ত বিশ্বশর্মা
ত্রিপুরায় প্রচারে এসে বাংলা ভাগের প্রশ্নের মুখোমুখি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিপ্রামোথােদর দাবি মানতে চায়নি বিজেপি। তার জেরে ত্রিপুরায় একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। হেমন্ত বিশ্বশর্মা প্রচারে এসে দাবি করেছেন ত্রিপ্রাল্যান্ডের দাবি একেবারেই অন্যায্য। এটা মেনে নেওয়া যায় না। তাহলে বঙ্গভাগের যে দাবি বিজেপি করছে সেটা কতটা ন্যায্য। এই প্রশ্নের মুখোমুখি হতেই তিনি সন্তের্পণে এড়িয়ে যান প্রশ্ন।

ত্রিপুরায় প্রচারে হেমন্ত বিশ্বশর্মা
ত্রিপুরায় সামনেই বিধানসভা ভোট। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কাজেই এখন প্রচারে পারদ চড়েছে। সব রাজনৈতিক দলই প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। সব রাজনৈতিক দলেরই তাবর নেতা ত্রিপুরায় রয়েছেন। বিজেপিও সর্বশক্তি দিয়ে প্রচার শুরু করেছে ত্রিপুরায়। শাসক দল হলেও বিজেপি কিন্তু প্রচারে কোনও খামতি রাখছে না। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় একাধিক জায়গায় প্রচার করছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

তিপ্রাল্যান্ডের দাবি অন্যয্য
ত্রিপুরায় এবার একেবারে একক লড়াইয়ের পথে হেঁটেছে বিজেপি। কিছুতেই তিপ্রা মোথাদের সঙ্গে সমঝোতা হয়নি। তিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন জানায়নি বিজেপি। সেকারণে একক লড়াইয়ের পথে হেঁটেছে। প্রচারে এসে বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা বলেছেন ত্রিপুরাকে কিছুতেই ভাগ হতে দেবে না বিজেপি। যাঁরা তিপ্রাল্যান্ড দাবি করছেন তাঁরা বিচ্ছিন্নতাবাদী। তাঁদের বিচ্ছিন্নতাবাদকে কিছুতেই বিজেপি সমর্থন জানাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

বাংলা ভাগের দাবি
এদিকে ত্রিপুরার উল্টো সুর শোনা যায় পাশের রাজ্য বঙ্গে। বিজেপি এখানে বঙ্গ ভাগের দাবিতে সরব। একুশের বিধানসভা ভোটের পর থেকেই উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হয়েছে একাধিক বিজেপি নেতা থেকে সাংসদ। এমনকী বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে বাংলা ভাগের কথা। একদিকে যখন ত্রিপুরা ভাগে নারাজ বিজেপি তখন পাশের রাজ্য বঙ্গে কেন ভাগের দাবি করছেন তাঁরা। এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন হেমন্ত বিশ্বশর্মা।

বাংলা এবং ত্রিপুরা এক নয়
ত্রিপুরা ভাগ হতে দেব না আর বঙ্গভঙ্গের দাবি। কোনটা সঠিক দাবি বিজেপির কাছে। তার উত্তর বেশ ইঙ্গিতপূর্ণ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেছেন বাংলা আর ত্রিপুরা কিন্তু এক নয়। তাহলে বুঝে নিতে হয় ত্রিপুরা ভাগ তারা চান না কিন্তু বঙ্গ ভঙ্গে তাঁদের আপত্তি নেই। যেখানে তিপ্রাল্যান্ডের দাবিকে বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্ত বলা হচ্ছে। সেখানে বাংলা ভাগের দাবি ন্যায্য তাঁদের কাছে। ভাগের ইস্যুতে পাশাপাশি দুই রাজ্যে দুই পৃথক অবস্থানের মনোভাব বিজেপির। অন্তত হেমন্ত বিশ্বশর্মার মন্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে।












Click it and Unblock the Notifications