বিজেপির পুরনো 'অস্ত্র'ই সংসদে আসতে চলেছে নতুন মোড়কে! ঘোষণা আইনমন্ত্রীর

তাৎক্ষণিক তিন তালাক বন্ধ করতে ফের সংসদে বিল আনতে চলেছে নবনির্বাচিত নরেন্দ্র মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ১৬ তম লোকসভা ভেঙে দেওয়ার সময় থেকেই চালু থাকা তিন তালাক বিল বাতিল হয়ে গিয়েছে। লোকসভা পাশ হলেও, তা রাজ্যসভায় আটকে গিয়েছিল সংখ্যাগরিষ্ঠতার কারণে।

বিজেপির পুরনো অস্ত্রই সংসদে আসতে চলেছে নতুন করে! ঘোষণা আইনমন্ত্রীর

বিরোধী সাংসদরা রাজ্যসভায় বিলের বিধানগুলি নিয়ে বিরোধিতা করেছিলেন। কিন্তু সেখানে বিল পাশ করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা এনডিএ সরকারের হাতে ছিল না। তিন তালাক বিল কি ফের আনা হবে, এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, অবশ্যই। তিন তালাক বিজেপির ইস্তেহারের অংশ বলে জানিয়েছেন তিনি।

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবে। যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী ল কমিশনের রিপোর্ট পর্যালোচনা করছেন বলে জানা গিয়েছে।

২০১৮-র সেপ্টেম্বরে তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স এনেছিল সরকার। পরে বিল আকারে তা লোকসভায় পাশ করা হয়। কিন্তু রাজ্যসভায় তা পাশ করানো যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+