কোনও সংশোধনী ছাডা়ই তিন তালাক বিল পাশ লোকসভায়

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল ধ্বনিভোটে পাশ হয়ে গেল লোকসভায়।

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল ধ্বনিভোটে পাশ হয়ে গেল লোকসভায়। কোনও সংশোধনী ছাড়াই এই বিল লোকসভায় পেশ করা হয়,এবং পাশও হয়। ফলে তিন তালাককে শাস্তিযোগ্য় অপরাধ হিসাবে ঘোষণার দিকে একধাপ এগোল কেন্দ্র। যদিও বিল পেশের আগে বিস্তর তর্ক-আলোচনা, বিরোধিতা চলে লোকসভায়।

বিতর্ক-বিরোধিতার মধ্যে তিন তালাক বিল পাশ লোকসভায়

এই বিল অনুযায়ী , তাৎক্ষণিক তালাক বা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত দিলে মুসলমান পুরুষকে তিন বছরের জন্য জেলের সাজা খাটতে হতে পারে। বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেওয়া হবে। তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। যার সর্বোচ্চ সাজা তিন বছর হতে পারে। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।

এই বিল লেকসভায় পাশ হওয়ার পর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যসভাতেও এই বিল পাশ হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

এদিকে, বিলের বিরোধিতা করে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি।

প্রসঙ্গত, বুধবার এই বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বিল পেশের সময়েই এই দিনকে 'ঐতিহাসিক' দিন বলে ব্যাখ্যা করেন। এই বিল নিয়ে কিছুটা অসন্তুষ্ট মুসলিম প্রধান দলগুলি, কংগ্রেস যদিও এই প্রসঙ্গে জানিয়েছে বিচ্ছেদ হওয়া মহিলাদের আর্থিক ও পারিপার্শিক নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা উচিত। পাশাপাশি তিন তালাকে স্বামীর ৩ বছরের কারাবাসের সাজা নিয়েও বিরোধিতা করে কংগ্রেস। আরজেডি, বিজেডি, অলইন্ডিয়া মুসলিম লিগ, এআইএডিএমকে সমেত বেশ কিছু আঞ্চলিক দল এর বিরোধিতা করে লোকসভায়। এদিকে, লোকসভায় হাজির থাকলেও নীরব থাকে তৃণমূল কংগ্রেস। শেষমেশ তাৎক্ষণিক তিন তালাককে বাতিল করার বিল পাশ হয়ে যায় লোসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+