শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ
তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন মঙ্গলবার রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দায়ের করেছেন। ডেরেক ও'ব্রায়েন বলেছেন যে এই মন্তব্য ডঃ বি আর আম্বেদকরের উত্তরাধিকার এবং হাউসের মর্যাদাকে ক্ষুন্ন করেছে। ডেরেক অমিত শাহের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। বিবৃতিগুলি সংসদীয় মর্যাদা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার সংবিধানের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে রাজ্যসভায় দু'দিনের আলোচনার শেষে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে কংগ্রেসকে কটাক্ষ করেন শাহ এবং বলেন যে 'এটি দলের জন্য একটি 'ফ্যাশন' হয়ে গেছে, কথায় কথায় আম্বেদকরের নাম নেওয়া'। আর তারপরই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাত শিবির। কংগ্রেস দাবি করে বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমালোচনা করেছেন এবং তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান বিরোধীরা।

বিরোধী সাংসদরা বিআর আম্বেদকরের ছবি ধরে সংসদ চত্বরে 'জয় ভীম' এবং 'অমিত শাহ মাফি মাঙ্গো' স্লোগান তোলেন এদিন। কংগ্রেস নেতারা রাজভবনের বাইরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করার কারণে অন্যান্য রাজ্যেও বিষয়টি প্রভাব ফেলেছে জোরালো ভাবে।
গতকাল বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"।
অমিত শাহের এই মন্তব্যের পরই লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস থেকে তীব্র প্রতিবাদ শোনা যায়। রাহুল গান্ধী এরপরই টুইট করে বলেন, "যে যারা মনুস্মৃতিতে বিশ্বাস করেন তারা অবশ্যই আম্বেদকরের সাথে বিরোধীতা করবেন"।
মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লেখেন, "বাবাসাহেব ডক্টর আম্বেদকর জি এটা হতে দেননি, এই কারণেই তার প্রতি এত ঘৃণা। মোদী সরকারের মন্ত্রীদের সাবধানে বোঝা উচিত যে আমার মতো কোটি কোটি মানুষের জন্য, বাবাসাহেব আম্বেদকর ঈশ্বরের চেয়ে কম নন। তিনি দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং দরিদ্রদের কাছে ভগবান ছিলেন এবং সারাজীবন থাকবেন"।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কংগ্রেস এবং তার "পচা ইকোসিস্টেম"কে কয়েক বছর ধরে বিআর আম্বেদকরকে অপমান করার জন্য অভিযুক্ত করেছেন। কারণ তিনি ভারতীয় সংবিধানের স্থপতির প্রতি দলের বেশ কয়েকটি "ভুল" তালিকাভুক্ত করেছেন।
সংবিধান বিতর্কের সময় রাজ্যসভায় অমিত শাহের মন্তব্যকে রক্ষা করে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে "স্তম্ভিত এবং হতবাক" হওয়ার পরে কংগ্রেস "থিয়েট্রিক্স" করছে। তাঁর কথায়, "অমিত শাহ ডঃ আম্বেদকরকে অপমান করার কংগ্রেসের অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন। তারা স্পষ্টতই স্তম্ভিত এবং হতবাক হয়ে গেছেন, তাঁর এতো তথ্য উপস্থাপন দেখে। সেই কারণেই তারা এখন নাট্যচর্চা করছেন"।
আগামী কয়েকদিন, এই বিষয়েই সংসদ উত্তাল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতো সহজে এই বিষয়টিকে ছেড়ে দেবেন না বিরোধীরা, বলছেন অনেকেই।












Click it and Unblock the Notifications