সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা! ব্রিজ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে সরকার, বললেন প্রধানমন্ত্রী মোদী

গুজরাতের মরবিতে বিজ্র দুর্ঘটনার ত্রাণ ও উদ্ধার কাজে সব ধরনের সহায়তা করছে কেন্দ্রীয় সরকার। এদিন সকালে কেভাডিয়ায় সর্দার প্যাটেলের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রী একতা দিবসে অনুষ্ঠান উপলক্ষে

গুজরাতের মরবিতে বিজ্র দুর্ঘটনার ত্রাণ ও উদ্ধার কাজে সব ধরনের সহায়তা করছে কেন্দ্রীয় সরকার। এদিন সকালে কেভাডিয়ায় সর্দার প্যাটেলের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রী একতা দিবসে অনুষ্ঠান উপলক্ষে তিনি বলেন, সবার সামনে কথা বললেও তাঁর হৃদয় রয়েছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এদিনের সব অনুষ্ঠান বাতিলের কথাও জানিয়েছেন।

বেদনাগ্রস্ত হৃদয়, কোনও রকমের শৈথিল্য নয়

প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে কেভাডিয়ায় সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানান। তারপর তিনি বলেন, তিনি একতা নদরে থাকলেও, তার মন মরবিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে রয়েছে। জীবনে খুব কমই তিনি এমন ব্য়থা অনুভব করেছেন বলে জানিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রবিবার রাতে মরবিতে পৌঁছেছেন। তিনি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে খোঁজখবর করছেন। দুর্ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ত্রাণ ও উদ্ধার কাজে কোনও রকমের শিথিলতা বরদাস্ত করা হবে না।

সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে

প্রধানমন্ত্রী বলেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি। এই দুঃসময়ে সরকার সব রকমভাবে শোকগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। তিনি বলেন, রবিবার রাত থেকেই গুজরাত সরকার ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। এব্যাপারে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকমের সাহায্য করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আহতরা যে হাসপাতালে রয়েছেন, সেখানেও সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাধারণ মানুষও যাতে সমস্যার মধ্যে না পড়েন, সেই বিষয়টিও দেখা হচ্ছে।

স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা

এদিন সকালে প্রধানমন্ত্রী মোদী প্রথমে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জানান। তারপর তিনি বলেন. রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী শুধু তারিখেই সীমাবদ্ধ নেই। এটি এখন সংস্কৃতির প্রতীক। তিনি বলেন, একটি ট্র্যাজেডি যখন আঘাত হানে, তখন ভারত একত্রিত হয়। তিনি বলেন, মরবির ট্র্যাজেডির পরে দেশবাসী সর্বত্র প্রার্থনা করেছে। স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতার পরে সাড়ে পাঁচশোর মতো দেশীয় রাজ্যকে একসঙ্গে করার পিছনে সর্দার প্যাটেলের অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর

রবিবার সন্ধেয় মরবির কেবল ব্রিজে প্রায় ৫০০ মানুষ উঠেছিল। প্রায় দেড়শো বছরের পুরনো ব্রিজে অনেকেই উঠেছিলেন ছটপুজোর অনুষ্ঠানের জন্য। হঠাৎই তার ছিঁড়ে ব্রিজ নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত ১৪১ জনের মৃতদের উদ্ধার করা হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। সকাল থেকে সেখানে উদ্ধার কাজ পুরোদমে শুরু হয়েছে। গুজরাতের রাজকোটের বিজেপি সাংসদের পরিবারের ১২ সদস্য মৃতদের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+