পুরুষ শরীরেই সন্তান ধারণ! নেট দুনিয়া চমকে দিচ্ছে রূপান্তরকামী জ়াহাদ-জিয়ার ছবি
Kerala Transgender Couple Pregnancy: রূপান্তরকামী দম্পতির ঘরে শীঘ্রই আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। যা কিনা দেশের মধ্যেও একটা ইতিহাস। রুপান্তরকারী ওই দম্পতি কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। রূপান্তরকামী যুগল জ়াহাদ পাভাল ও জিয়া পাভাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই খুশির খবর জানিয়েছেন।
তাঁরা মনে করছেন মার্চের প্রথম সপ্তাহেই হয়তো তাঁদের প্রথম সন্তান কোলে আসবে। গত তিন বছর ধরে জ়াহাদ পাভাল ও জিয়া পাভাল একসঙ্গে রয়েছেন।

মাতৃত্বের স্বাদ নেওয়ার ইচ্ছা আমার ভিতরে ছিল
জিয়া তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। শুধু তাই নয়, সে লিখছে, জন্ম থেকেই আমি এবং আমার শরীর মহিলাদের মতো নয়! কিন্তু একটা বাচ্চা আমাকে মা বলে ডাকবে... এমন মাতৃত্বের স্বাদ নেওয়ার ইচ্ছা আমার ভিতরে ছিল। তিন বছর হয়ে গিয়েছে আমারা একসঙ্গে রয়েছি। যেমন আমার স্বপ্ন মা হওয়ার তেমন ওর জ়াহাদ পাভালের স্বপ্ন বাবা হওয়ার ছিল। দুজনের পূর্ণ সহমতিতে গত আট মাস ধরে একটা প্রাণ বেড়ে উঠছে বলে লিখেছেন জিয়া।

স্ত্রী থেকে পুরুষ হওয়ার পরেই এই গর্ভধারণ
খবরে প্রকাশিত খবর অনুযায়ী, ওই রুপান্তরকামী দম্পতি জেন্ডার বদলাতে সার্জারি করে। জিয়া জন্ম থেকেই পুরুষ ছিল। কিন্তু সেই সার্জারি করে আজ মহিলা। অন্যদিকে আবার জাহাদ মহিলা হিসাবে জন্ম নিলেও পরে সে পুরুষ হওয়ার সিদ্ধান্ত নেয়। এবং সার্জারি করে শরীরের একাধিক বদলা ঘটায়। এরপরেও জাহাদ আজ অন্তঃসত্ত্বা। শারীরিক পরিবর্তন ঘটলেও একাধিক অঙ্গ শরীরের রেখে দেন জাহাদ। এরপর তাঁরা একাধিক চিকিৎসার মধ্যে দিয়েও গিয়েছেন। যদিও প্রথমে তাঁরা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবলেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। আর এরপরেই এই সিদ্ধান্ত। যা কিনা সমাজ এবং মানসিকতা বদলে সাহায্য করবে বলেই মত রূপান্তরকামী ওই দম্পতির।

কঠিন সময়ে পরিবারও পাশে থাকে না বলে আক্ষেপ
তাঁদের এই ছবি সামনে আসার পর থেকেই লাইকের ঝড়! শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। জিয়া এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, রূপান্তরকামী মানেই সমাজ অন্য চোখে দেখে। তাঁদের আলাদা করে রাখে। এমনকি কঠিন সময়ে পরিবারও পাশে থাকে না বলে আক্ষেপ তাঁর। এই অবস্থায় একটা অবলম্বন চেয়েছিলাম। যাকে ধরে বাঁচতে চেয়েছিলাম। জিয়ার মতে, শুধু তারাই নয়, অনেক রূপান্তরকামী দম্পতি বাবা-মা হতে চান। কিন্তু পেরে ওঠে না। তবে তাঁদের এই সিদ্ধান্ত সমাজকে বদলে সাহায্য করবে বলে মত জিয়া এবং জাহাদের।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications