অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই বাস, প্রাণ হারালেন অন্তত ১০ জন
অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মার্কাপুরমের রায়াভারমের কাছে একটি যাত্রীবোঝাই বাস ও বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে বাসটি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই বাসের ভেতরেই আটকে পড়ে একাধিক যাত্রী, প্রাথমিকভাবে অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের অনেকেই জীবন্ত পুড়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিকৃষ্ণা ট্রাভেলসের একটি প্রাইভেট বাস তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। খনি এলাকার কাছাকাছি পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বাসে, দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। দগ্ধ অবস্থায় বহু যাত্রীকে উদ্ধার করা হলেও অন্তত ২০ জনকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ও দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় কোনও রকম গাফিলতি না হয়, সে বিষয়েও কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।
প্রশাসনের আশঙ্কা, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications