পুরনো নোটে ১০ কোটি টাকা পাচারের অভিযোগ পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসক-সহ ৬ জনের বিরুদ্ধে

বাতিল নোটে ১০ কোটি টাকা অবৈধভাবে সরানোর অভিযোগে মুম্বই থেকে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই।

মুম্বই, ২৪ ডিসেম্বর : বাতিল নোটে ১০ কোটি টাকা অবৈধভাবে সরানোর অভিযোগে মুম্বই থেকে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। কালো টাকা উদ্ধারে শুক্রবার অভিযান চালিয়ে অবৈধভাবে টাকা সরানো কারবারের হদিশ পায় সিবিআই।

অভিযুক্তরা হল মুম্বইয়ের জনপ্রিয় চিকিৎসক ডাঃ সুরেশ আদবানী, যোগেশ বি সিরোই, ধকমরাজ ছিগলে, কৃষ গজানন্দ সোমনাথ, বিএম শাহ। ঔরঙ্গাবাদের সিগমা হাসপাতালের সঙ্গে যুক্ত ডাঃ আদবানী। তাঁকে ভারতের অন্যতম সেরা ক্যানসার বিশেষজ্ঞ বলে গণ্য করা হয়।

পুরনো নোটে ১০ কোটি টাকা পাচারের অভিযোগ পদ্মপুরস্কার প্রাপ্ত চিকিৎসক-সহ ৬ জনের বিরুদ্ধে

সিবিআই-এর তরফে জানানো হয়েছে, জালিয়াতির সাহায্যে পুরনো নোটে মোটা টাকার পাচার করার অভিযোগ রয়েছে ডাঃ আদবানীর বিরুদ্ধে। তদন্তের পরই চিকিৎসকের ভূমিকা সামনে আসে।

সিবিআই আধিকারিকদের কথায় বাতিল হওয়া টাকা গাড়িতে করে পাচার করার সময় মুম্বইয়ের ঘাটকোপার এলাকা থেকে ৩ অভিযুক্তকে আটক করা হয়। জেরার সময় এরা স্বীকার করে তারা ব্যাঙ্ক আধিকারিক। বৈদ্যনাথ কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড-এর আধিকারিক তারা। এই টাকা জালিয়াতির কাজে ব্যবহার করা হবে বলে মনে করা হয়।

শুক্রবার সিবিআই সূত্রের তরফে জানানো হয়, এই ব্যাঙ্কে ১৫ কোটি টাকা জমা পরেছিল। যার মধ্যে ১০ কোটি টাকা তোলা হয় এবং তা পাচার করার চেষ্টা করা হলে তাদের হাতেনাতে ধরা হয়।

যদিও ব্যাঙ্কের তরফে দাবি, সিবিআই-এর কাছে ভুল তথ্য ছিল। ২৫ কোটি টাকা ঘাটকোপার শাখায় জমা দেওয়ার কথা ছিল, তার থেকেই ১০ কোটি টাকা এদিন নিয়ে যাওয়া হচ্ছিল যখন পুলিশ তাদের আটক করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+