Tomato Price: দেশে দাম আগুন! মায়ের জন্য বিদেশ থেকে ১০ কেজি টম্যাটো নিয়ে ফিরল মেয়ে
Tomato Price: রান্না থেকে ত্বক ভালো রাখতে ট্যোম্যাটোর জুড়ি মেলা ভার, তবে এই সবজি কিনতে গেলে এখন সাধারণ মানুষের হাতে ছেঁকা খেতে হচ্ছে। যদিও কিছুটা দাম কমেছে টমেটোর। এই সবজি এখন মহামূল্য রত্নে পরিণত হয়েছে যেন, বিগত কয়েক সপ্তাহ ধরে ট্যোম্যাটোর দাম দেশ জুড়ে হু হু করে বেড়েছে। তাই সাধারণ মানুষের রান্নাঘরে এখন হয়তো দেখাই মিলছে না ট্যোম্যাটোর ।
জানেন বর্তমান সময়ে এমন একটি খবর ভাইরাল হয়েছে যা শুনে হয়তো হাসি পাচ্ছে অনেকের, তবে যেভাবে টমেটোর দাম বাড়ছে তাতে কিন্তু এটি স্বাভাবিক বলা চলে।

একজন ভারতীয় মহিলার মেয়ে দুবাইতে বাস করেন, মহিলাটির কন্যা ছুটি কাটাতে কিছুদিনের জন্য তাঁর কন্যাদের নিয়ে বাড়ি আসছেন, সেই জন্য তিনি তাঁর মাকে জিজ্ঞাসা করেন, দুবাই থেকে তিনি তাঁর মায়ের জন্য কী কী জিনিস নিয়ে যাবেন, তাঁর মা তাঁকে বলেন, এখন আমাদের দেশে ট্যোম্যাটোর অনেক দাম, যা ছোঁয়া যাচ্ছে না। তাঁর মা তাঁকে বলেন, আমার জন্য ১০ কেজি টমেটো নিয়ে আসো।
মহিলার বিদেশেরত কন্যা সুটকেসে ভরে মায়ের জন্য ১০ কেজি ট্যোম্যাটো এনেছেন, একেই বলে যোগ্য কন্যা! এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোট বোন শেয়ার করেছেন। এই পোস্টটি পড়ার সঙ্গে সঙ্গে অনেকে নানান মত পোষণ করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'এই মুদ্রাস্ফীতির সময়ে সেরা কন্যার পুরস্কার সম্ভবত সেদিকেই যাচ্ছে।' অপর একজন বলেন, 'মেয়ে কেন তার মাকে দুবাই নিয়ে যায় না এবং ভারতে ট্যোম্যাটোর দাম না কমানো পর্যন্ত সেখানে রাখুক’।

সেই ব্যক্তির বোন জানান, দিদি একটি স্যুটকেসে ১০ কেজি ট্যোম্যাটো এনেছেন। একটি পার্লপেট স্টোরেজ জারে ট্যোম্যাটো প্যাক করেছিলেন এবং একটি স্যুটকেসে রেখেছিলেন। তিনি বলেন, আমরা প্রচুর পরিমাণে ট্যোম্যাটো ব্যবহার করি আমরা। সেজন্য আমি আচার এবং চাটনির মতো কিছু তৈরি করব। তাই মা ওকে ট্যোম্যাটো আনতে বলেছে, যেহেতু দেশে ট্যোম্যাটোর দাম অনেক।
উল্লেখ্য, বর্তমান সময়ে ট্যোম্যাটোর দাম অনেক বেড়েছে, ২০ টাকা থেকে একলাফে ২৫০ টাকা পর্যন্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে ট্যোম্যাটোর দাম হুহু করে বেড়েছে, তাই আমজনতার রান্নাঘর থেকে উধাও হয়েছে ট্যোম্যাটো ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications