মোদীকে গোপনে বলা কথা থেকে ডাল রান্নার রেসিপি,অকপট ওবামা দিল্লিতে যা বললেন
দিল্লিতে এক অনুষ্ঠানে জনগণের সামনে নিজেকে এক অন্যরূপে ধরা দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা নোবেলজয়ী রাজনীতিক বারাক ওবামা।
এ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসি়ডেন্ট নন, খুব ঘরোয়া কোনও ব্যাক্তিত্ব প্রত্যেকটি বিষয় নিয়ে মনের কথা বলছেন। দিল্লিতে এক অনুষ্ঠানে এভাবেই জনগণের সামনে নিজেকে ধরা দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা নোবেলজয়ী রাজনীতিক বারাক ওবামা।

মোদীর সঙ্গে গোপন কথা
এদিনের সভায় বারাক ওবামা অকপটে জানান প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কোন কোন বিষয়ে তাঁর কথা হয়েছে। ধর্মের প্রসঙ্গে মোদীর সঙ্গে কথা হতেই তিনি গোপনে মোদীকে কী বলে ছিলেন সে প্রসঙ্গও এদিন তোলেন ওবামা।

দেশ ও ধর্ম প্রসঙ্গে মোদীকে যা বলেছিলেন
ওবামা এদিন মোদীর সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ উঠতেই জানান , ভারতের মতো দেশের উন্নতি লুকিয়ে রয়েছে একতায়। আর এটা তিনি ( নরেন্দ্র মোদী) বোঝেন যে দেশের পক্ষে এই বিষয়টি কতটা জরুরি।

সংখ্যালঘু ইস্যুতে মন্তব্য ওবামার
এদিনের সভায় বারাক ওবামা জানিয়েছেন , ভারতে প্রচুর সংখ্যালঘু তথা মুসলিম বসবাস করেন। যাঁরা দেশের সঙ্গে একাত্ম হয়ে থাকেন। এই একাত্মতার বিষয়টি অন্য দেশে মেলে না। তাই এই বিষয়টিকে ভারতের উচিত আরও বেশি লালন করা, আর এই একাত্মতার উন্নয়নের জন্য ভাবা।

জনতার উদ্দেশে এক রাজনীতিকের বার্তা
এদিন, জনগণের উদ্দেশে এক রাজনীতি হিসাবে বারাক ওবামা অনন্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন , যখন দেশের নেতা বা রাজনীতিকরা কোনও ভুল কাজ করবেন , তখন নিজেকে প্রশ্ন করুন,' আমি কী এই কাজ সমর্থন করি' ?... ওবামা এদিন জনগণের উদ্দেশে বলেন, 'নিজেকে কখনও বিভেদের মধ্যে পড়তে দেবেন না' ।

ডাল রান্না নিয়ে এক মজার গল্প
দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে ওবামার চরিত্রের আরেক মজাদার দিক উঠে আসে। মজা করে তিনি জানান ,'আমিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাঁর কাছে ডালের রেসিপি আছে!' এককালে তাঁর এক ভারতীয় রুমমেটের কাছ থেকে তিনি তা শিখে ছিলেন বলে জানান ওবামা।

'কিমা' রান্নাতে কম যান না ওবামা
শুধু ডাল নয়, কিমা রান্না করতেও যথেষ্ট পারদর্শী মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি জানান , তাঁর হাতে রান্না করা কিমার স্বাদ বেশ ভালো, চিকেন তিনি মোটামুটি পারেন। তবে রুটি বানানো বেশ কষ্টকর বলে এদিন মজার ছেল জানান ওবামা।












Click it and Unblock the Notifications