কয়লা কাণ্ডে তৃতীয়বারের জন্য তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হাজিরার নির্দেশ

ছয় সেপ্টেম্বর কয়লা কাণ্ডে (coal scam) দিল্লিতে ইডির (ed) দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের (trinamool congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তিনি বলেছিলেন,

ছয় সেপ্টেম্বর কয়লা কাণ্ডে (coal scam) দিল্লিতে ইডির (ed) দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের (trinamool congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তিনি বলেছিলেন, যতই চাপ আসুক না কেন তিনি মাথা নোয়াবেন না। তারপরেই তাঁকে দ্বিতীয় বারের জন্য তলব করেছিল ইডি। তিনি কন সময়ের অজুহাতে সেই সমনে হাজিরা দিতে অস্বীকার করেন। এবার তাঁকে তৃতীয় বারের (third time) জন্য তলব করল ইডি।

২১ সেপ্টেম্বর অভিষেককে ফের তলব

২১ সেপ্টেম্বর অভিষেককে ফের তলব

সূত্রের খবর অনুযায়ী, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার জন্য ফের তলব করা হয়েছে ২১ সেপ্টেম্বর। সূত্রের আরও খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছিল, তার সঙ্গে ইডির কাছে থাকা প্রমাণের অনেক কিছুই মিলছে না। অনেক প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি। তাই ফের তাঁকে তলব করা হয়েছে।

 প্রথমবারে জিজ্ঞাসাবাদের পরে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক

প্রথমবারে জিজ্ঞাসাবাদের পরে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক

৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নঘন্টা জেরা করা হয়েছিল। জেরার পরে বেরিয়ে অভিষেক বলেছিলেন, জীবন দেবেন, কিন্তু মাথানত করবেন না। শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল অভিষেককে। তিনি বলেছিলেন, যেসব রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সেইসব রাজ্যে যাবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনও স্ক্যাম প্রমাণ করা যাবে না বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক।
৬ সেপ্টেম্বর দিল্লির জামনগরের ইডির অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছিলেন সকাল ১১ টায়। আর বেরিয়ে ছিলেন রাত আটটায়।

৮ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য তলব

৮ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য তলব

৮ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবার জিজ্ঞাসাবাদের ৪৮ ঘন্টা সময় কাটতে না কাটতেই তাঁকে তলব করেছিল ইডি। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেল করে জানিয়েছিলেন, একদিনের নোটিশে তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়।

হাজিরা দেননি রুজিরা এবং একাধিক আইপিএস অফিসার

হাজিরা দেননি রুজিরা এবং একাধিক আইপিএস অফিসার

২৮ অগাস্ট ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। রুজিরাকে বলা হয়েছিল ১ সেপ্টেম্বর হাজিরা দিতে আর অভিষেককে বলা হয়েছিল ৬ সেপ্টেম্বর হাজিরা দিতে। রুজিরা মেইল করে বলেছিলেন, তাঁর দুটি সন্তান ছোট, তাই তাঁর পক্ষে এই করোনা পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই ইডির আধিকারিকরা যদি চান, তাহলে তাঁর বাড়িতে গিয়ে জেরা করতে পারেন। অন্যদিকে এই কাণ্ডে রাজ্যের যেসব পুলিশ আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছিল তাঁদের কেউই ইডির সামনে হাজিরা দেননি বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+