পরিবারের সদস্য এবং পরিচিতদের রাজভবনে নিয়োগ, এবার 'আঙ্কেলজি' ধনখড়কে আয়নায় মুখ দেখতে বললেন মহুয়া
ফের তৃণমূল (trinamool congress) সাংসদ মহুয়া মৈত্রের (mahua moitra) নিশানায় রাজ্যপাল ধনখড় (jagdeep dhankhar)। ফের তিনি রাজ্যপালকে আঙ্কেলজি বলে সম্বোধন করে অভিযোগ করেছেন, নিজের পরিবার ও পরিচিতদের মধ্যে থেকে তিনি রাজভ
ফের তৃণমূল (trinamool congress) সাংসদ মহুয়া মৈত্রের (mahua moitra) নিশানায় রাজ্যপাল ধনখড় (jagdeep dhankhar)। ফের তিনি রাজ্যপালকে আঙ্কেলজি বলে সম্বোধন করে অভিযোগ করেছেন, নিজের পরিবার ও পরিচিতদের মধ্যে থেকে তিনি রাজভবনে (rajbhabhan) অফিসার অন স্পেশাল ডিউটি (osd) পদে ছয়জনকে নিয়োগ (appointment) করেছেন। যদিও এব্যাপারে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মহুয়া মৈত্রের নিশানায় রাজ্যপাল
রাজভবনে রাজ্যপাল নিজের পরিবার ও পরিচিতদের মধ্যে থেকে ছয়জনকে ওএসডি পদে নিয়োগ করেছেন। এঁদের মধ্যে রয়েছে রাজ্যপালের ওএসডি অভয় সিং শেখওয়াত, ওএসডি কোঅর্ডিনেশন অখিল চৌধুরী, ওএসডি অ্যাডমিনিস্ট্রেশন রুচি দুবে, ওএসডি প্রোটোকল প্রশান্ত দীক্ষিত, ওএসডি আইটি কৌস্তভ এস ভালিকর, নতুন নিযুক্ত ওএসডি কিষাণ ধনখড়।

কেউ রাজ্যপালের পরিবারের সদস্য, কেউ ঘনিষ্ঠ
টুইটে মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, রাজ্যপালের ওএসডি অভয় সিং শেখওয়াত শালার ছেলে, অখিল চৌধুরী রাজ্যপালের পরিবারের খুব কাছের, রুচি দুবে হলে মেজর গরাং দীক্ষিতের স্ত্রী থিনি রাজ্যপালের প্রাক্তন এডিসি ছিলেন, প্রশান্ত দীক্ষিত মেজর গরাং দীক্ষিতের ভাই-যিনি রাজ্যপালের প্রাক্তন এডিসি ছিলেন, কৌস্তভ এস বালিকর হলেন রাজ্যপালের বর্তমান এডিসি আইপিএস শ্রীকান্ত জনার্দন রাও-এর শালা, সর্বশেষ কিষাণ ধনখড় হলে রাজ্যপালের আত্মীয়।

আয়নায় মুখ দেখুন ধনখড়
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আরও বলেছেন, সবারই অধিকার আছে তাঁকে প্রশ্ন করার। কেননা তিনি রাজ্য সরকারকে প্রশ্ন করে চলেছেন। তাই তিনি রাজ্যপালকে অনুরোধ করবেন, আয়নায় নিজের মুখ দেখুন। রাজ্যপাল নিজের পুরো গ্রাম আর বংশকে নিয়ে রাজভবনে চলে এসেছেন।

এর আগেও আঙ্কেলজিকে আক্রমণ
এর আগেও মহুয়া মৈত্র রাজ্যপালকে আঙ্কেলজি বলে আক্রমণ করেছেন। গত নভেম্বরে রাজ্য উত্তরবঙ্গ সফরে গেলে, তাঁকে কেন গার্ড অপ অনার দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যার জবাবে মহুয়া বলেছিলেন, জেলাশাসক ও পুলিশ সুপারদের তাঁকে গার্ড অফ অনার দেওয়ার থেকেই জরুরি অনেক কাজ রয়েছে।

এদিনও রাজ্যকে নিশানা রাজ্যপালের
এদিনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। তিনি বলেছেন, রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। নিরাপত্তা বলে কিছু নেই। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যসচিবকে তিনি রাজভবনে ডেকেছেন বলে জানিয়েছেন। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েই তিনি মুখ্যসচিবকে রাজভবনে ডেকেছেন বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications