TMC Protest Delhi: রাতভর পুলিশের লক-আপে তৃণমূল নেতারা, ফোন করলেন মমতা-অভিষেক
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র প্রধানকে বদল করতে হবে। গতকাল থেকে কমিশনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। রাতে তাঁদের সেখান থেকে জোর করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। রাতভর পুলিশের লক আপের কাটিয়েছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা।
রাতেই নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও তাঁরা ধর্না চালাবেন বলে জানিয়েছেন। রাতভর থানার ভেতরেই ধর্না চালিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এভাবে নির্বাচনী বিধির মধ্যে কেন্দ্রীয় এসেন্সি তল্লাশি অভিযান চালাতে পারে না। যেভাবে রাজ্য উপর নিয়ন্ত্রণ চালাচ্ছে এখন কমিশন সেভাবেই কেন্দ্রীয় এসেন্সি গুলির উপরেও এখন নিয়ন্ত্রণ রাখুক তারা।

সারারাত দিল্লির মন্দিরমার্গ থানায় অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল। সেখানেই তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শান্তনু সেন, অর্পিতা ঘোষ, সুদীপ রাহা, সাকেত গোখেল সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ধর্না দিয়েছিলেন নির্বাচন কমিশনের সামনে। তাঁদের দাবি ছিল এনআইএ- সহ কেন্দ্রীয় এসেন্সি গুলির উপরেও ভোটের সময় নিয়ন্ত্রণ আনুক নির্বাচন কমিশন।
অন্যদিকে রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আরেক প্রতিনিধিদল হাজির হয়েছিলেন রাজ্যপালে কাছে। সেখানে ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন তাঁরা। রাজভবন থেকে বেরিয়ে নির্বাচন কমিশনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনাকে গণতন্ত্রের কালো দিন বলে নিশানা করেছেন তিনি।
আজও দিল্লিতে তাঁরা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ভূপতি নগরে এনআইএ-র তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই আঁচ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপি ধনরাম সিংয়ের সঙ্গে গত ২৬ মার্চ নিউটাউনে তাঁর বাসভবনে গিয়ে দেখা করে এসেছিলেন। জিতেন তিওয়ারি একটি সাদা রঙের প্যাকেট দিয়েছিলেন। তারপরেই ভূপতিনগরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ- এসপি ধনরাম সিংয়ের অপসারণ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এবং সেই দাবিতেই দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্না দেয় তারা। এমনকী তাঁদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে কখন জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন ধনরাম সিংয়ের কাছে। সেই ফুটেজ রাজ্যপালের কাছে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
গতকাল বাঁকুড়ার সভা থেকেও ভূপতিনগরের ঘটনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, দুর্নীতি নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি। গোটা দেশকে জেলে পরিণত করেছে বিজেপি সরকার। কেজরিওয়াল, হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদেও সরব হয়েছিলেন তিনি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications