ত্রিপুরায় বিপ্লব প্রশাসনের 'বাধা', আগরতলায় অভিষেকের কর্মসূচির দিন বদলেও মিলল না অনুমতি
পুলিশের অনুমতি না মেলায় আগরতলায় (agartala) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) পদযাত্রার দিন পরিবর্তন। এদিন পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধবার তৃণমূলের কর্মসূচির অনুমতি দেওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপা
পুলিশের অনুমতি না মেলায় আগরতলায় (agartala) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) পদযাত্রার দিন পরিবর্তন। এদিন পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধবার তৃণমূলের কর্মসূচির অনুমতি দেওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রুটেই অন্য একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানানো হয়। এরপরেই তৃণমূলের তরফে কর্মসূচির দিন পরিবর্তনের কথা জানানো হয়। পরে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার বিশ্বকর্মা পুজোর কারণে বৃহস্পতিবারেও কর্মসূচিতেও অনুমতি দেওয়া যাচ্ছে না।

বুধবার কর্মসূচতিতে অনুমতি দেয়নি পুলিশ
তৃণমূল জানিয়েছিল ১৫ সেপ্টেম্বর বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পদযাত্রা করবেন। যদিও এদিনই এই কর্মসূচিতে অনুমোদন না দেওয়ার কথা জানা যায়। পুলিশের তরফে তৃণমূলকে জানিয়ে দেওয়া হয়, ওইদিন এই একই রুটে অপর একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় এই অনুমতি দেওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী কোনও কর্মসূচির ৭২ ঘন্টা আগে কোনও কর্মসূচির ক্ষেত্রে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। সেই নিয়ম মেনে তৃণমূলের আগেই অপর একটি সংগঠন পুলিশের কাছে আবেদন করে এবং তাদের অনুমতি দেওয়া হয়।

কুণাল ঘোষের পাল্টা দাবি
পুলিশের এই অনুমতি না দেওয়া প্রসঙ্গে এদিন আগরতলায় তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, পুলিশ আগে অভিষেকের কর্মসূচির অনুমতি দিয়েছিল। কিন্তু পরে তা বাতিল করেছে। বিজেপির চাপেই তা করা হয়েছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি জানান তারা বলেছিলেন, পুলিশ যদি কোনও রুট প্রস্তাব করে সেই রুটেই তারা কর্মসূচি পালন করবেন। যদিও তা মানেনি পুলিশ। এদিন কুণাল ঘোষ টুইট করে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি। সেই কারণে পদযাত্রা ঠেকাতে মরিয়া। তিনি বলেন, বিজেপি বিএমএসকে দিয়ে ধর্মনগরে ধর্মঘট করানোর চেষ্টা রয়েছে। যাতে তৃণমূলের কর্মসূচিতে লোক কম আসে সেই চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

১৬ সেপ্টেম্বর কর্মসূচি পালনেও বাধা
পরে তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবেন। তৃণমূলের দেওয়া রুটেই ওই পদযাত্রা করা হবে বলেও জানানো হয়। এব্যাপারে অনুমতি চাইতে গেলে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার বিশ্বকর্মা পুজোর কারণে বৃহস্পতিবারের কর্মসূচিতেও অনুমতি দেওয়া যাচ্ছেন না। ত্রিপুরা প্রশাসনের এই পদক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ সরকারের সময় শেষ হয়ে এসেছে।

দুমাসে তৃতীয়বার আগরতলায় যাচ্ছেন অভিষেক
এনিয়ে গত দুমাসে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা তথা ত্রিপুরায় যাচ্ছেন। ২ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার ত্রিপুরা তথা আগরতলায় যান। তিনি সড়কপথে আগরতলা থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান পুজো দিতে। পথে তাঁর গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। এরপর ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্তদের আক্রান্ত হওয়ার অভিযোগ করে ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ পুলিশের দুই আইবি আধিকারিককে ত্রিপুরায় পাঠানোর কথা ত্রিপুরা সরকারকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications